গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৪০ হাজারের সামান্য কম, মারা গেলেন কতজন জেনে নিন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৪০ হাজারের সামান্য কম, মারা গেলেন কতজন জেনে নিন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,৩৬১ জন। মারা গিয়েছেন ৪১৬ জন। মৃত্যুর সংখ্যা অনেকটা কমলেও। সংক্রমণ কিন্তু তেমন কমেনি। গোয়ায় ২ অগস্ট পর্যন্ত করোনা বিধি বহাল করা হয়েছে। তৃতীয় ওয়েভে সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রে। যদিও এই নিয়ে গোটা দেশেই কড়া নজর রাখা হচ্ছে।

তৃতীয় তরঙ্গের ভ্রুকুটি এখনও রয়েছে। কেরলে এখনও ১৮ হাজারের নীচে নামেনি করোনা সংক্রমণ। তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ঘোরাফেরা করছে ১ থেকে ২ হাজারের কাছাকাছি। পর্যটনকেন্দ্র গুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। গবেষকরা দাবি করেছেন অগস্ট-সেপ্টেম্বর মাসে সকলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। সেই মাস গুলিতে পর্যটন কেন্দ্র গুলিতে ভিড় বাড়বে। কাজই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করতে পারে বলে দাবি করা হয়েছে।
দেশে করোনা ভাইরাসে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩,০৫,১৮৯ জন। দেশে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃতযু হয়েছে ৪,১১,১৮৯ জনের। অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে দেশে। তাতে আশা দেখলেও তৃতীয় তরঙ্গের সংক্রমণ নিয়ে আতঙ্কে রয়েছেন সকলেই। দেশে মোট টিকাকরণ হয়েছে ৪৩,৫১,৯৬,০০১ জনের। ডিসেম্বর মাসের মধ্যে দেশের সকলের করোনা টিকাকরণ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। কিন্তু নতুন করে একাধিক রাজ্যে করোনা ভাইরাসের টিকাকরণে সংকট দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications