দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৩৫,৩৪২ জন, ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৩ জন
দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৩৫,৩৪২ জন, ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪৮৩ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু অনেকটাই কমল। মারা গিয়েছেন ৪৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫,৩৪২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮,৭৪০ জন। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,১২,৯৩,০৬২ জন। দেশে মোট সুস্থতার সংখ্যা ৩,০৪,৬৪,০৭৯ জন।

দেশে কমল দৈনিক মৃত্যু
দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা কমল গত ২৪ ঘণ্টায় কয়েকদিন আগেও ৩ হাজােরর বেশি ছিল করোনা সংক্রমণে মৃত্যু। সেটা অনেকটাই কমেছে গত ২৪ ধণ্টায়। তবে দৈনিক সংক্রমণ ৩৫,৩৪২ হেয়ে গিয়েছে। কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৮,৭৪০ জন।

সেপ্টেম্বরে থার্ড ওয়েভ
গতকালই এইমস প্রধান ডাক্তার রণদীপ গুলেরিয়া জানিয়েছেন ভারতে করোনা ভইরাসের থার্ড ওয়েভ আসতে আসতে সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর অক্টোবর মাসেই দেশে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ পিক নেবে। কারণ এই মুহূর্তে সংক্রমণ কমতেইমানুষ বরোতে শুরু করেছেন। পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়তে শুরু করেছে। লকডাউনও উঠে গিয়েছে দেশের অধিকাংশ রাজ্যে। তাই নতুন করে সংক্রমণ বাড়তে অন্তত অগস্ট মাসটা সময় লাগবে।

স্কুল খুলে দেওয়ার পরামর্শ
এইমস প্রধান স্কুল খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ আইসিএমআরের সেরো সার্ভে রিপোর্ট বলছে শিশুদের মধ্যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। ৫০ শতাংশ শিশুর শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। কাজেই স্কুল খুলতে সমস্যা নেই। তবে সেটা ধাপে ধাপে খোলার পরামর্শ দিেয়ছেন আইসিএমআর প্রধান।

পর্যটকদের ভিড়
পর্যটকদের ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলিতে। সিমলা, মানালি সহ একাধিক জায়গায় পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই নিয়ে সতর্ক করেছেন কেন্দ্রগুলিকে।












Click it and Unblock the Notifications