উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, মহারাষ্ট্রে মাত্রা ছাড়াচ্ছে দৈনিক সংক্রমণ, কমছে সুস্থতার সংখ্যা

উর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, মহারাষ্ট্রে মাত্রা ছাড়াচ্ছে দৈনিক সংক্রমণ, কমছে সুস্থতার সংখ্যা

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩,২৮৫ জন। তুলনা মূলক ভাবে সুস্থতার সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৫,১৫৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,১৩,০৮,৮৪৬ জন। বাড়ছে অ্যক্টিভ রোগীর সংখ্যাও।

মহারাষ্ট্রে মাত্রা ছাড়াচ্ছে দৈনিক সংক্রমণ

এক সপ্তাহের মধ্যে দেশের করোনা গ্রাফ ১০ হাজারের গোণ্ডী ছাড়িয়ে ২০ হাজারের গণ্ডীতে পৌঁছে গিয়েছে। হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। দৈনিক ১৫ হাজারের বেশি করোনা সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে। পরিস্থিতি সামাল দিতে একাধিক জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। নাগপুরে জারি হয়ে গিয়েছে লকডাউন। মুম্বইয়েও সেই পথে হাটার চিন্তা ভাবনা চলছে। আগামী ২-৩ দিন দেখার পর মুম্বই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উদ্ধব ঠাকরে।

করোনা পরীক্ষা, চিহ্নিতকরণ আর টিকাকরণ এই তিনটি জিনিসের উপর জোর দেওয়ার জন্য ১০ রাজ্যকে সকতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গোটা দেশেই করোনা টিকাকরণের গতি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যাও বেড়েছে। মারা গিয়েছেন ১১৭ জন।দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা এখন ১,৫৮,৩০৬ জন। েখনও পর্যন্ত ২,৬১,৬৪,৯২০ জনের করোনা টিকা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+