৫০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট
৫০ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ভয় ধরাচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট
করোনা ভাইরাসের সংক্রমণের দৈনিক গ্রাফ নামল ৫০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮,৬৯৮ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,০১,৮৩,১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১১৮৩ জন। সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪,৮১৮ জন।

ফের নিম্নমুখী করোনা গ্রাফ
ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের নিম্নমুখী। এক দিনে ৫০ হাজারের কম মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে। দেশে আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছিল। সেটার সংখ্যা গত ২৪ ঘণ্টায় ফের কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে মারা গিয়েছেন ১১৮৩ জন। অনেকটাই কম। দেশে মোট মৃতের সংখ্যা এখন ৩,৯৪,৪৯৩ জন।

উদ্বেদ বাড়াচ্ছে ডেল্টা সংক্রমণ
ভারতের এখন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ৮টি রাজ্যে পাওয়া গিয়েছে। সেখানে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত হয়ে গিয়েছে। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ,মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা। এদিকে আবার মধ্য প্রদেশে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা ভ্যাকসিন নেননি বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আনলকে রাশ টানছে মহারাষ্ট্র
তৃতীয় তরঙ্গের আশঙ্কায় আনলক প্রক্রিয়ায় ফের রাশ টানতে শুরু করেছে মহারাষ্ট্র সরকার। কিছু ক্ষেত্রে ছাড় থাকলে একাধিক ক্ষেত্রে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নতুন করে লকডাউনের পথে না হাঁটলেওগত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা ফের বেড়ে চলায় উদ্বেগে রয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রেই প্রথম থার্ড ওয়েভ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

অগস্টেই হানা দেবে থার্ড ওয়েভ
এদিকে আবার গবেষকরা দাবি করেছেন অগস্ট মাসেই ভারতে হানা দেবে করোনার তৃতীয় তরঙ্গ। ডেল্টা প্লাস এবং ডেল্টা ভ্যারিয়েন্টই নিয়ে আসবে এই থার্ড ওয়েভ। হু-র পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ভ্যারিয়েন্ট এই ডেল্টা। বিশ্বের ৮০টি দেশে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।












Click it and Unblock the Notifications