করোনায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের হু হু করে বাড়ছে! ২৮ জানুয়ারির রিপোর্ট একনজরে
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের একবার উদ্বেগে রাখতে শুরু করেছে। দৈনিক আক্রান্তের নিরিখে সংখ্যা শনিবার খানিকটা কমলেও রবিবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট ফের একবার উদ্বেগ তুলে ধরল। শনিবারের করোনা রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ১৬,৪৮৮ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ১৬,৫৭৭ জন আর বহস্পতিবার সংখ্যাটা ছিল ১৬,৭৩৮। এদিকে রবিবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬,৭৫২ জন।

করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১৩ জন। এদিন এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ১১৭১৮ জন। করোনার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১১০৯৬ ৭৩১ জন। করোনার থেকে মোট মুক্ত হয়েছেন দেশে ১০৭৭৫১৬৯ জন। মোট মৃতের সংখ্যা দেশে ১৫৭০৫১ জন। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬৪৫১১জন।
প্রসঙ্গত, ভ্যাকসিনেশন যেমন দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তেমনই করোনার নতুন স্ট্রেন বিশেষ উদ্বেগে রাখছে ভারতের প্রশাসনকে। মহারাষ্ট্র, কেরল সহ একাধিক রাজ্যে করোনা পরিস্থিতি রীতিমতো শঙ্কিত করছে মানুষকে। সেই জায়গা থেকে, কেন্দ্রের তরফে বিভিন্ন রাজ্যে বিশেষ টিম পাঠানো হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা করতে।












Click it and Unblock the Notifications