করোনায় মৃত্যু মিছিল জারি দেশে, দৈনিক আক্রান্ত আড়াই লক্ষের চেয়ে কিছু বেশি
করোনায় মৃত্যু মিছিল জারি দেশে, দৈনিক আক্রান্ত আড়াই লক্ষের চেয়ে কিছু বেশি
ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের চেয়ে কিছু বেশি। সংক্রমণের সংখ্যা কমলেও রাশ টানা যাচ্ছে না মৃতের সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪২০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২.৫৯ লক্ষ।

ব্ল্যাক ফাঙ্গাস মহামারী
করোনা সংক্রমণের আড়ালে ব্ল্যাক ফাঙ্গাসের মতো মারণ ব্যাধী থাবা বসাতে শুরু করেছে। রাজ্যেগুলিকে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করার কথা বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তারপরেই অসম, তামিলনাড়ু ও ওড়িশা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। মহারাষ্ট্র ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ সর্বাধিক। ৫৫০০ জন রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে।

বাড়ছে মৃত্যু
করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কায় বাড়ছে মৃতের সংখ্যা। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যায় অনেকটাই রাশ টানা গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪২০৯ জন। দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার নিয়েছে। সব রাজ্যেই বাড়ছে মৃত্যু। যদিও সংক্রমণ অনেকটাই কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যের ৫ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ৫০ শতাংশের বেশি কমেছে।

ভ্যাকসিন নিয়ে বার্তা
গতকাল েজলা শাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্যাকসিন নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি জেলা শাসকদের বলেছেন কেউ যেন একটাও ভ্যাকসিন নষ্ট না করেন। একটি ভ্যাকসিনের ডোজ নষ্ট হওয়ার অর্থ একজনের জীবনকে বিপদে ফেলে দেওয়া। তাঁেদর জীবনে সংকট ডেকে আনা। কাজেই ভ্যাকসিন নিয়ে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

হোয়াইট ফাঙ্গাস
ব্ল্যাক ফাঙ্গাসের মাঝেই আবার দেখা দিয়েছে হোয়াইট ছত্রাক। হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ ছড়াতে শুরু করেছে দেশে। তাই নিয়ে চিকিৎসকদের সতর্ক করেছেন তিনি। হোয়াইট ফাঙ্গাস সংক্রমণে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। চিকিৎসকদের গাইডলাইনমেনে চিকিৎসার নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।












Click it and Unblock the Notifications