বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউন বৃদ্ধির সম্ভাবনা মুম্বইয়ে, কী হতে চলেছে সিদ্ধান্ত
বাড়ছে করোনা সংক্রমণ, লকডাউন বৃদ্ধির সম্ভাবনা মুম্বইয়ে, কী হতে চলেছে সিদ্ধান্ত
করোনা সংক্রমণ বেড়েই চলেছে মহারাষ্ট্রে। দেশের মধ্যে সর্বাধিক সংক্রামিত হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ৩০০ অতিক্রম করেছে। মৃতের সংখ্যাতেও এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। প্রমাদ বুঝে তাই মুম্বইয়ে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন উদ্ধব ঠাকরে।

লকডাউন বাড়তে পারে মুম্বইয়ে
লকডাউন বাড়তে চলেছে মুম্বইয়ে। গত কয়েকদিনে মুম্বইয়ে ধারাভি বস্তিতে চার জন সংক্রামিত হয়েছেন করোনা ভাইরাসে। তাতে উদ্বেগ বেড়েছে। ধারাভিতে করোনা ছড়িয়ে পড়লে মহারাষ্ট্রের পরিস্থিতি আরও উদ্বেগজনক জায়গায় পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই হয়ত মুম্বইয়ের লকডাউন বাড়তে পারেন উদ্ধব ঠাকরে সরকার।

মাতশ্রী সংলগ্ন এলাকাতেও করোনা সংক্রমণ
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবন মাতশ্রীর চারপাশেও করোনা সংক্রমণ দেখা দিয়েছে। গোটা এলাকায় সিল করে দেওয়া হয়েছে। এতে উদ্বেগ আরও বেড়েছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যবাসীর কাছে লকডাউন রাখা ছাড়া উপায় নেই। অনেকেই বাড়িতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছেন। কিন্তু প্রাণ বাঁচােত এছাড়া আর কোনও রাস্তা সরকারের কাছে নেই।

দেশে লকডাউন বাড়ার সম্ভাবনা
এদিকে গোটা দেশে করোনা ভাইরাসে ৫০০০ জন সংক্রামিত হয়েছেন। পরিস্থিতি বিবেচনা করতে আজ সর্বদল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সব দলই লকডাউন বাড়ানোর পক্ষেই মত গিয়েছে। শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই লকডাউন নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।












Click it and Unblock the Notifications