'করোনা আতঙ্কে সব বন্ধ হলে ক্ষুধায় মরবে মানুষ',শিবসেনা
'করোনা আতঙ্কে সব বন্ধ হলে ক্ষুধায় মরবে মানুষ',শিবসেনা
বিশ্ব জুড়ে লড়াই চলছে এক বিপজ্জনক পরিস্থিতির সঙ্গে। এমন অবস্থায় একের পর এক মানুষ চলে যাচ্ছেন করোনা ভাইরাসের দংশনে। এমন পরিস্থিতিতে দেশের একাধিক জায়গায়, স্কুল, কলেজ, মল, রেস্তোরাঁ বন্ধ হচ্ছে। বাড়ি থেকে কাজ করছেন অনেকেই, কারণ অফিস বন্ধ।

করোনা আটকাতে 'বন্ধ' রাখা নিয়ে বার্তা
শিবসেনার দ্বারা পরিচালিত 'সামনা'র সম্পাদকীয় এবার বক্তব্য রেখেছে করোনা ভাইরাস নিয়ে। সম্পাদকীয়র দাবি , করোনা আতঙ্কের জেরে যদি দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়,তাহলে তাতে কাজের জায়গায় অসুবিধেয় পড়বেন মানুষ। এতে স্বাস্থ্যের দিক থেকে বাঁচা গেলেও, অর্থে, ক্ষুধায় শেষ হয়ে যাবে সাধারণ মানুষ।

'মানুষ রোজগার কোথা থেকে করবে?'
দিল্লি থেকে কর্ণাটক, কেরল থেকে পশ্চিমবঙ্গ,দেশের একের পর এক রাজ্যে ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন রেস্তোরাঁ,সিনেমা হল। সাময়িক কালের জন্য বন্ধ হলেও এর প্রবাব অর্থনীতিতে পড়বে বলে জানা যায়। আর তার জেরেই শিবসেনার প্রশ্ন,এভাবে চলতে থাকলে মানুষ কীভাবে কাজ করবেন? কীভাবে রোজগার হবে?

পুনে নিয়ে প্রশ্ন
শিবসেনার জোট সরকার পরিচালিত মহারাষ্ট্র দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করোনা আতঙ্কের জেরে। পুনে তারমধ্যে অন্যতম। 'সামনা'র প্রশ্ন, তাহলে কি পুনেকে লকড ডাউন করা হবে? এমন পরিস্থিতিতে ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে সরকারের আগামী ৩০ দিনের পরিকল্পনার দিকে তাকিয়ে সকলে। এমনই জানিয়েছে 'সামনা'।












Click it and Unblock the Notifications