ছেলে প্রধানমন্ত্রী, করোনা তহবিলে ২৫০০০ টাকা দান মা হীরাবেনের

করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় ছেলের পাশে দাঁড়ালেন মা। প্রধানমন্ত্রী 'কেয়ার্স' ফান্ডে নিজের সঞ্চয়ের ২৫,০০০ টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন।

করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় ছেলের পাশে দাঁড়ালেন মা। প্রধানমন্ত্রী 'কেয়ার্স' ফান্ডে নিজের সঞ্চয়ের ২৫,০০০ টাকা দান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। এর আগে একাধিক সেলিব্রিটি, বলিউড তারকা, শিল্পপতি এই তহবিলে দান করেছে। এমনকী সরকারি কর্মীরাও দান করেছেন এই তহবিলে।

করোনা তহবিলে ২৫০০০ টাকা দান মা হীরাবেনের

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ সংকটজনক হচ্ছে। লাফিেয় বাড়ছে সংক্রমণ। একদিনে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২২০ জনেরও বেশি। তারসঙ্গে মৃতের সংখ্যাও বাড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ রুখতে আগেই গোটা দেশে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। পরিস্থিতি সামাল দিতে গোটা ১৭০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে সরকার। তাতে স্বাস্থ্যকর্মীদের বিমা এবং গরিব মানুষের অন্নের সংস্থান করা হয়েছে।

তারপরেই করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী 'কেয়ার্স' ফান্ড ঘোষণা করে সরকার। তাতে মুক্ত হস্তে দান করতে বলা হয়। সঙ্গে সঙ্গে সেই ফান্ডে দান করতে শুরু করেছেন বলিউড অভিনেতা থেকে শুরু করে ক্রিকেটার, শিল্পপতিরাও। দেশের এই সংকটজনক পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। এর আগে দেশের এই পরিস্থিতিতে জরুরি পরিষেবাদানকারীদের থালা বাজিয়ে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+