কমছে আক্রান্তের সংখ্যা! করোনা আতঙ্ক কাটিয়ে সাড়ে পাঁচ মাস পর নয়া রেকর্ড ভারতের
কাটছে করোনা আতঙ্কের মেঘ! সাড়ে পাঁচ মাস পর ফের নয়া রেকর্ড ভারতের
ভ্যাকসিন আগমণের পর ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। জানুয়ারির যে কোনও সময়েই ভারতও একই পথে হাঁটতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এমতবস্থায় এবার নতুন করে আশা জোগাচ্ছে ভারতের করোনা পরিসংখ্যান। য়া দেখে খানিক স্বস্তিতে স্বাস্থ্য মহল। এদিকে গত কয়েক মাস ধরেই গোটা ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যাও যথেষ্ট নিম্নগামী বলেই দেখা যাচ্ছে।

এদিকে রবিরা গোটা দেশে মোট ১৮ হাজার ৭৩২ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়। যা বিগত ৬ মাসের তুলনায় সর্বনিম্ন বলে জানা যাচ্ছে। পাশাপাশি বর্তমানে রবিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৮ হাজারের কিছু বেশি। যা ১৭০ দিনের মধ্যে প্রথম নতুন রেকর্ড বলে জানা যাচ্ছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। সহজ কথায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের মধ্যে ২.৭৪ শতাংশ রোগীই চিকিৎসাধীন রয়েছে বলে জানা যাচ্ছে।
রবিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে করা একটি টুইটবার্তায় এ তথ্য জানানো হয় বলে খবর। এখনও পর্যন্ত গোটা ভারতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ লক্ষ ৬১ হাজার ৫৩৮। এদিকে দিন যত গড়াচ্ছে সুস্থ রোগী চিকিৎসাধীন রোগীর ফারাকও ততই কমছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার বিকেল পর্যন্ত গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৭ হাজার ৮৫০।












Click it and Unblock the Notifications