লকডাউন-এর সীমা আরও বাড়িয়ে দেওয়ার আর্জি! মোদীর কাছে বার্তা কেসিআর -এর

দেশ জুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণার পর তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও জানিয়েছিলেন রাস্তায় কাউকে দেখা গেলেই গুলি করা হবে। করোনা রুখতে সোশ্যাল ডিসট্যান্সিং -এর পক্ষে তিনি জোরালো সওয়াল করেন। এবার কেসিআর এর দাবি, ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষিত লকডাউন আরও বাড়িয়ে দেওয়া হোক।

লকডাউন আরও বাড়িয়ে দেওয়ার আর্জি! মোদীর কাছে বার্তা কেসিআর -এর

নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়ে কেসিআর এর বক্তব্য, ' আমি লকডাউন ১৫ এপ্রিলের থেকে বাড়িয়ে দেওয়ার সমর্থনে। আমরা অর্থনীতি ফের চাঙ্গা করতে পারব কিন্তু প্রাণ বাঁচানো মুশকিল হবে। আমাদের একমাত্র অস্ত্র লকডাউন। আমরা যুক্তরাজ্যের অধীনে নই।' তিনি আগামী ৩ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়িয়ে দেওয়ার আর্জি জানান। তাঁর দাবি বিসিজির রিপোর্ট অনুযায়ী ভারত এই কাজ করলে আখেরে লাভবান হবে।

এভাবেই লকডাউনের পক্ষে সওয়াল করে এভাবেই বার্তা দেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সিআর। এর আগে তবলিঘি জামাতের ঘটনায় প্রথম মৃত্যুর খবর আসে তেলাঙ্গানা থেকে। ঘটনার কথা যেদিন উদঘাটিত হয়েছে সেদিন রাতে তেলাঙ্গানায় ৬ জন তবলিঘি সদস্যের মৃত্যু হয়। এরপর থেকে দেশ জুড়ে লাফিয়ে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+