পয়লা বৈশাখের সকালে আজ জাতির উদ্দেশে মোদীর বার্তা, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে ১৩০ কোটি
এমন পয়লা বৈশাখের সকাল যে কখনও আসবে তা হয়তো বাঙালি কোনও দিনই আশা করতে পারেনি! বৈশাখের শুরু প্রকৃতির নিয়মে আজ হলেও, চারিদিকের লকডাউন যেন নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দকে খানিকটা ম্লান করেছে। তার চেয়েও বেশি করোনা ভাইরাস ঘিরে উদ্বেগ আজ ম্লান করে দিয়েছে নববর্ষের উৎসব পালনকে। এমন পরিস্থিতিতে আজ সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী।

চৈত্র সংক্রান্তি শেষে পাঞ্জাবে এখন বৈশাখী অনুষ্ঠান পালনের পালা। অসম আজ মেতেছে বিহুতে। তবে কোথাও উৎসবের মুখরতা নেই। বাড়িবন্দি মানুষের কাছে যেন আরও একটা সাধারণ নিদেনর মতোই এই নববর্ষ। করোনার ভয়াল থাবা থেকে মুক্তির উপায় একমাত্র সোশ্যাল ডিসটেন্সিং। আর তার জন্যই ওই ২১ দিনের লকডাউন। যে লকডাউন পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
আজ সেই লকডাউনের মেয়াদই আরও বাড়ানোর বার্তাই সম্ভবত জাতির উদ্দেশে দেবেন প্রধানমন্ত্রী।আর প্রধানমন্ত্রীর এই বার্তার দিকে তাকিয়ে গোটা দেশ। উল্লেখ্য, গত ২৪ মার্চে ২১ দিনের লকডাউন ঘোষণার পর থেকে আজই উঠে যাওয়ার কথা ছিল এই পর্ব। তবে মাঝের সময়টায় নিজামুদ্দিনের মতো ঘটনার জেরে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বাড়তে শুরু করে । যার জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বহু রাজ্য়।












Click it and Unblock the Notifications