উদ্বেগ বাড়াচ্ছে সেপ্টেম্বরের করোনা সংক্রমণ! আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষে ভারত

সেপ্টেম্বরে আক্রান্ত ও মৃতের নিরিখে ১ নম্বরে ভারত

আরও বাড়ছে করোনা উদ্বেগ। করোনা সংক্রমণের ক্ষেত্রে নিত্যনতুন রেকর্ড গড়ে গোটা বিশ্বের মধ্যে দু-নম্বর জায়গায় উঠে এসেটে ভারত। এদিকে এখনও পর্যন্ত সেপ্টেম্বরের শেষ ১৫ দিনে ভারতের করোনা মানচিত্রে নতুন করে বেশ কিছু উদ্বেগের কথা দেখা গেছে।

৫১ লক্ষের গণ্ডি পার করেছে ভারত

৫১ লক্ষের গণ্ডি পার করেছে ভারত

সেপ্টেম্বরের প্রথম দু-সপ্তাহে ভারতে মৃতের সংখ্যা বিশ্বের অন্যান্য প্রায় সমস্ত দেশকেই ছাপিয়ে গেছে বলেই দেখা যাচ্ছে। এই মহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা ৮৩ হাজারেরও বেশি। মোট আক্রান্তের সংখ্যা ৫১ লক্ষের গণ্ডি পার করেছে। দৈনিক আক্রান্তের ক্ষেত্রেও রোজ প্রায় ১ লাখের কোটায় পৌঁছেছে ভারত।

 আমেরিকার করোনা আক্রান্তের দ্বিগুন সংক্রমণ ভারতে

আমেরিকার করোনা আক্রান্তের দ্বিগুন সংক্রমণ ভারতে

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে ভারতের করোনা সংক্রমণ আমেরিকার আক্রান্তের সংখ্যার প্রায় দ্বিগুণ। ১লা সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত ভারতে ১৩ লক্ষ ৮ হাজার ৯৯১ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। সেখানে আমেরিকায় ৫ লক্ষ ৫৭ হাজার ৬৫৭ জন।

করোনা মানচিত্রে শীর্ষ তালিকায় কোন কোন দেশ ?

করোনা মানচিত্রে শীর্ষ তালিকায় কোন কোন দেশ ?

এদিকে সেপ্টেম্বরে করোনা সংক্রমণের নিরিখে ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৮৩ হাজার ২৯৯। তারপরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৮৭২। পাশাপাশি চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার ক্ষেত্রে এই সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৮৫৪।

মৃতের সংখ্যাতেও উদ্বেগ বাড়াচ্ছে ভারত

মৃতের সংখ্যাতেও উদ্বেগ বাড়াচ্ছে ভারত

এদিকে মৃত্যুর নিরিখেও প্রথম সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে যথেষ্টই উদ্বেগ বাড়িয়েছে ভারত। এই সময়ে গোটা দেশে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৩০৭ জনের। গড়ে প্রত্যহ প্রায় ১ হাজারেরও বেশি। যা এই সময়ে ভারতের খাতায় করোনাকালীন নয়া বিশ্ব রেকর্ড এনে দিয়েছে। আমেরিকার ক্ষেত্রে এই সংখ্যা ১১ হাজার ৪৬১। কলম্বিয়ায় ৩ হাজার ৭৫৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+