করোনার প্রাদুর্ভাবের পর থেকে মানসিক অবসাদ চরম মাত্রায় বাড়ছে! ভয়ঙ্কর তথ্য সমীক্ষায়
করোনার প্রাদুর্ভাবের পর থেকে মানসিক অবসাদ চরম মাত্রায় বাড়ছে! ভয়ঙ্কর তথ্য সমীক্ষায়
বিশ্বে করোনা আক্রান্তদের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। আর ভারতে সেই সংখ্যা ক্রমাদত দেড় হাজারের দিকে এগিয়ে চলেছে। মহারাষ্ট্র থেকে কেরল, দেশের একাধিক প্রান্ত করোনায় বিপুল ক্ষতিগ্রস্ত। তার ওপর ৩০ পেরিয়ে গিয়েছে মৃতদের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইন্ডিয়ান সাইকিয়াট্রি সোসাইটি প্রকাশ্যে আনল নয়া তথ্য।

জীবনযাত্রায় প্রভাব করোনার
করোনার চরম প্রভাব পড়েছে বিশ্বজোড়া মানুষের জীবনযাত্রায়। যাঁরা মানসিক অবসাদ থেকে সমস্যায় পড়ে যাচ্ছেন। ভারতে করোনার প্রাদুর্ভাব জন্মানোর পর থেকেই বিশ্ব জুড়ে ২০ শতাংশ মানসিক অবসাদগ্রস্ত রোগীর সংখ্যা বেড়েছে। দাবি করেছে সমীক্ষা।

করোনা আক্রান্তের সঙ্গে মানসিক অবসাদ লাফিয়ে বাড়ছে
গত এক সপ্তাহে দেশে করোনা আক্রান্তের বিপুল সংখ্যা দেখেছে দেশ। এক সপ্তাহে প্রায় ১৫ থেকে ২০ শতাংশ মানুষ মানসিক অবসাদের রোগে ভুগতে শুরু করেছেন বলে খবর। আর করোনা আক্রান্তদের সংখ্যা ক্রমাগত বাড়ছে বলেই এই মানসিক অবসাদের সংখ্যাও বাড়ছে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।

আগামী দিনে অবসাদের পরিমাণ বাড়তে পারে!
বিভিন্ন বিশিষ্ট মনোবিজ্ঞানীর ধরাণা, আগামী দিনে যদি সমনা হারে বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তাহলে অবসাদের পরিমাণও বাকিদের মধ্যে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ, আতঙ্ক, কৌতূহল, এমনকি মদ্যপানের নেশা হারানোর জেরেই এই রোগীদের সংখ্যা বেড়ে যেতে পারে বলে খবর।

কেরলে ১৪০ জন হাসপাতালে রোগী
উল্লেখ্য, করোনার প্রভাবে লকডাউনের জেরে কেরল জুড়ে বন্ধ রয়েছে মদের দোকান। আর মদ্যপানের নেশা আচমকা বন্ধ হয়ে যাওয়ায় মানসিকভাবে আক্রান্ত হয়ে ১৪০ জন হাসপাতালে ভর্তি । এরমধ্যে একই কারণে আত্মহত্যার পথও অনেকে বেছে নিয়েছেন।












Click it and Unblock the Notifications