করোনা ভাইরাস: খোলা জায়গায় ব্যবহৃত মাস্ক ফেলায় মহারাষ্ট্রে আটক যুবক
করোনা ভাইরাস: খোলা যায়গায় ব্যবহৃত মাস্ক ফেলায় মহারাষ্ট্রে আটক যুবক
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কার মধ্যে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। ব্যবহৃত মাস্ক খোলা জায়গায় ফেলার অভিযোগে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।

মাস্ক ঘিরে নতুন বিপদ
করোনা ভাইরাসের মাস্ক সংকট নতুন কথা নয়। কিন্তু কয়েকটি টেলিভিশন চ্যানেল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। তাতে দেখা গিয়েছে করোনা ভাইরাসের জন্য ব্যবহৃত মাস্ক মজুত করে রাখা হচ্ছে পুণের ভিওয়ান্ডি শহরের একটি গোডাউনে। সেই খবর দেখার পরেই নড়েচড়ে বসে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

গ্রেফতার যুবক
স্বাস্থ্যকর্মীরা অভিযানে আসছেন জানতে পেরেই গোডাউন থেকে মাস্কগুলি সরিয়ে ভিওয়ান্ডি পূর্ণা গ্রামে রাস্তায় ধারে খোলা জায়গায় সেই ব্যবহৃত মাস্কগুলি রেখে আসে ইমরান শেখ(২২) নামে এক যুবক। সেই ঘটনাও নিউজ চ্যানেলে দেখানো হয়। তারপরেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবং তাঁকে আটক করে পুলিস।

২৫০০০ ব্যবহৃত মাস্ক উদ্ধার
ঘটনাস্থল থেকে ২৫০০০ মাস্ক উদ্ধার করেছে স্বাস্থ্যকর্মীরা। সেগুলি হাসপাতালে পুণরায় ব্যবহারের জন্য পাঠানো হত বলে আশঙ্কা করা হচ্ছে। এরকম ঘটনা আর ঘটেছে কিনা জানতে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস এবং স্বাস্থ্যকর্মীরা।












Click it and Unblock the Notifications