আরও ২ সপ্তাহ বাড়ল করোনা লকডাউন, নির্দেশ জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
করোনা ভাইরাস সংক্রমণে পরিস্থিতি খতিয়ে দেখে আরও ২ সপ্তাহ গোটা দেশে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
করোনা ভাইরাস সংক্রমণে পরিস্থিতি খতিয়ে দেখে আরও ২ সপ্তাহ গোটা দেশে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩ মে শেষ হওয়ার কথা ছিল দ্বিতীয় দফার লকডাউন। তার আগেই পরবর্তী পরিস্থিতি কী হবে তা নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী। সব রাজ্যের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

২ সপ্তাহ বাড়ল লকডাউন
করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় দফার লকডাউন শেষের আগেও আরও ২ সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার নির্দেশিকা জারি করে মন্ত্রকের পক্ষ থেকে ২ সপ্তাহ লকডাউন বৃদ্ধির কথা জানানো হয়।

রেডজোন নিয়ে নয়া নির্দেশিকা
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশের গ্রিনজোন এবং রেডজোন তালিকা সুনির্দিষ্ট করে সকালেই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাতে রাজ্যের রেডজোনের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। অর্থাৎ আরও নতুন ৬টি জেলাকে রেডজোনের আওতায় ফেলা হয়েছে। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব।

বন্ধ থাকবে পরিবহণ
আগামী ২ সপ্তাহ লকডাউন বিধি মেনেই চলতে হবে সব রাজ্যকে। তার জন্য নয়া গাইডলাইন দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা দেশে ট্রেন, সড়ক এবং বিমান পরিষেবা চলবে না। স্কুল, কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কন্টাইমেন্ট জোনের বাইরে রেড জোনেও কড়া লকডাউন মানতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কোনও রাজ্য সরকার গ্রিনজোন ঘোষণা করতে পারবেন না কেন্দ্রের অনুমতি ছাড়া।












Click it and Unblock the Notifications