করোনা ভাইরাস লকডাউন ৪: যেসব বিষয় জনগণকে অবশ্যই মেনে চলতে হবে, একনজরে গাইডলাইন
করোনা ভাইরাস লকডাউন ৪:যেসব বিষয় জনগণকে মেনে চলতে হবে, একনজরে
চতুর্থ দফার লকডাউনে যেমন কিছু বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, ঠিক তেমনই দেশব্যাপী বেশ কিছু বিষয়ে কড়া নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পাশাপাশি জনগণের উদ্দেশেও বলা হয়েছে, কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না। মানুষ যাতে এই নির্দেশিকা মেনে চলা সেব্যাপারেও বলা হয়েছে এই নির্দেশিকায়।

মাস্ক আবশ্যিক
সবাইকে কাজে জায়গায় এবং সর্ব সাধারণের ব্যবহৃত জায়গায় মাস্ক অবশ্যই পরতে হবে।

থুতু ফেললেই জরিমানা
সর্ব সাধারণের ব্যবহৃত জায়গায় এবং কাজের জায়গায় কোনওভাবেই থুতু ফেলা যাবে না। করলে তার জন্য জরিমানা দিতে হবে বা রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এব্যাপারে যে আইন রয়েছে তা বলবত করা যাবে।

খোলা জায়গায় মদ, পান, গুটকা নয়
খোলা জায়গায় মদ, পান, গুটকা, তামাক খাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে
সর্ব সাধারণের ব্যবহৃত জায়গা এবং পরিবহণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

বিয়ে কিংবা শেষকৃত্যে নির্দিষ্ট সংখ্যা লোক
বিয়ের অনুষ্ঠান করা যেতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে। ৫০ জনের বেশি আমন্ত্রিত অতিথি রাখা যাবে না। অন্যদিকে শেষকৃত্য অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সব থেকে বেশি ২০ জন শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

দোকানে বজায় রাখতে হবে ৬ ফুট দূরত্ব
দোকানে ছয় ফুটের দূরত্ব বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি একটা নির্দিষ্ট সময়ে ৫ জনের বেশি কোনও দোকানে থাকতে পারবেন নমা।

কাজের জায়গার জন্য নির্দেশিকা
যতটা সম্ভব বাড়ি থেকে অফিসের কাজ যদি সম্ভব হয়, তা দেখতে হবে। কাজের জায়গায়, লাঞ্চ ব্রেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। থার্মাল স্ক্যানিং, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার রাখতে হবে। পাশাপাশি কাজের জায়গায় মাঝে মধ্যেই স্যানিটাইজ করতে হবে। যেসব জায়গা বারবার মানুষের সংস্পর্শে আসে, সেই জায়গাগুলির প্রতি নজর দিতে হবে।

বন্ধ থাকবে বিমান চলাচল
দেশব্যাপী বিমান চলাচল বন্ধ থাকবে এই ১৪ দিন সময়ে। তবে এর থেকে ডোমেস্টিক মেডিক্যাল সার্ভিস, এয়ার অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয়েছে।

বন্ধ থাকবে মেট্রো চলাচল
দেশব্যাপী যেসব শহরে মেট্রো চলাচল করে, সব বন্ধ থাকবে এই সময়ে। প্রসঙ্গত কলকাতা মেট্রোর ক্ষেত্রের তা চালু হতে পারে বলে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছিল। কিন্তু এই নির্দেশিকার পর মেট্রো যে বন্ধ থাকতে চলেছে, তা পরিষ্কার হয়ে গেল।

বন্ধ থাকবে স্কুল, কলেজ
এই সময়ের মধ্যে বন্ধ থাকবে স্কুল, কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং, কোচিং ইনস্টিটিউটগুলি। তবে অনলাইন কিংবা দূরশিক্ষা চালু থাকবে।

বন্ধ থাকবে হোটেল, রেস্টুরেন্ট
হোটেল, রেস্টারেন্ট বন্ধ থাকবে। তবে যেসব হোটের, রেস্টুরেন্ট স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি আধিকারিক কিংবা আটক পরিযায়ী কিংবা কোয়ারেন্টাইনে থাকা মানুষজনকে খাদ্য সরবরাহ করছে, তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবত হবে না। রেস্টুরেন্টগুলি থেকে বাড়িতে খাবার সরবরাহ করা যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল
দেশব্যাপী সিনেমা হল, শপিং মল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল বন্ধ থাকবে। স্পোর্টস কমপ্লেক্স এবং স্টেডিয়াম খোলা থাকলেও, সেখানে কোনও দর্শক থাকতে পারবেন না।

কোনও জমায়েতে অনুমতি নেই
সামাজিক, রাজনৈতিক, খোলা, বিনোদন, শিক্ষা, ধর্মীয় জমায়েতে অনুমতি দেওয়া যাবে না।

সাধারণের জন্য বন্ধ ধর্মীয় প্রতিষ্ঠান
সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সাধারণের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications