দিল্লি হটস্পট, দেশে বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা, মোট করোনা আক্রান্ত সাড়ে ৮৯ লক্ষ ছুঁই ছুঁই

দিল্লি হটস্পট, দেশে বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যা, মোট করোনা আক্রান্ত সাড়ে ৮৯ লক্ষ ছুঁই ছুঁই

করোনা সংক্রমণে ভারতের এখন নতুন হটস্পট রাজধানী দিল্লি। হু হু করে বাড়ছে দেশের করোনা ভাইরাসের সংক্রমণ। ফের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮,৬১৭ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯,১২,৯০৮। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৪৭৪ জন।

 ফের বাড়ল সংক্রমণ

ফের বাড়ল সংক্রমণ

ভারতে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৮,৬১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯,১২,৯০৮। প্রায় ৯০ লক্ষ ছুঁই ছুঁই। নতুন করে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১, ৩০,৯৯৩ জন।

 হটস্পট দিল্লি

হটস্পট দিল্লি

করোনা সংক্রমণে এখন মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানী দিল্লি। দৈনিক সংক্রমণ প্রায় ৭ হাজার ছুইছুই। একদিনে মারা গিয়েছেন ৯৯ জন। থার্ড ওয়েভের ধাক্কা সামলাতে দিল্লির বাজার বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের কাছে এই প্রস্তাব দিয়েছেন তিনি। এদিকে লকডাউনের পথে দিল্লি হাঁটবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 বাড়ল দৈনিক সুস্থতা

বাড়ল দৈনিক সুস্থতা

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু যেমন বেড়েছে তেমনই বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪,৭৩৯ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমে হয়েছে ৪,৪৬,৮০৫ জন। এখনও পর্যন্ত মোট ৮৩,৩৫,১১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি দেশে।

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে দেশে আসবে এই নিয়ে চাপান উতোর শুরু হয়েছে। দাবি করা হচ্ছে ২০২১ সালের জানুয়ারিতেই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন এসে পৌঁছে যাবে। নাকে স্পে করা ওয়ান শটের ভ্যাকসিন হবে সেটি। এই নিয়ে নতুন করে আশার আলো দেখছে দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+