করোনা ভাইরাসের নতুন পাঁচটি উপসর্গের খোঁজ দিল নয়া গবেষণা

করোনা ভাইরাসের নতুন পাঁচটি উপসর্গের খোঁজ দিল নয়া গবেষণা

করোনা সংক্রমণে দেখা দিচ্ছে নতুন নতুন উপসর্গ। ডায়রিয়া, ঘ্রানশক্তি চলে যাওয়া, খাবরের স্বাদ বুঝতে না পারা, চোখ গোলাপী হয়ে যাওয়া এরকম নানা নতুন নতুন উপসর্গ জেগে উঠছে করোনা সংক্রমণে। এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কাজেই এবার েথকে আরও বেশি সচেতন হতে হবে। শ্বাসকষ্ট না হলেও সর্দি, কাশি, জ্বরের সঙ্গে এই উপসর্গগুলি দেখা দিলে চিকিৎসকরে পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

স্বাদ এবং ঘ্রানশক্তি হারানো

স্বাদ এবং ঘ্রানশক্তি হারানো

করোনা ভাইরাসেন নতুন উপসর্গ এটি। এই উপসর্গ নিয়ে একাধিক করোনা আক্রান্ত রোগী ভর্তি হতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে আমেরিকায় তো এই উপসর্গ অধিকাংশ করোনা আক্রান্ত রোগীর দেখা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ এবং মৃত্যু হয়েছে আমেরিকাতেই। মৃত্যু হারে চিনকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা।

হজম শক্তি কমে যাওয়া

হজম শক্তি কমে যাওয়া

করোনা ভাইরাসের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল হজম শক্তি কমে যাওয়া। যারকারণে ডাউরিয়ার উপসর্গ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে। ফলে শরীরে জল কমে যাচ্ছে। চিনের উহান প্রদেশের করোনা আক্রান্ত রোগীদের এই উপসর্গ বেশি দেখা গিয়েছিল। বিভিন্ন দেশে করোনা আক্রান্ত রোগীদের যে উপসর্গ দেখা দিচ্ছে তার মধ্যে ডাইরিয়া প্রায় সব দেশেই করোনা রোগীদের দেখা দিচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

চোখ গোলাপি হয়ে যাওয়া

চোখ গোলাপি হয়ে যাওয়া

করোনা সংক্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ উপসর্গ হল চোখ গোলাপী হয়ে যাওয়া। তবে এই উপসর্গ খুব কম রোগীর শরীরেই দেখা দিয়েছে। ১ থেকে ৩ শতাংশ করোনা আক্রান্ত রোগীর চোখ গোলাপী হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। তার সঙ্গে চোখ ফুলে যাওয়ার মত ঘটনাও ঘটছে।

মাথা ব্যাথা ও অস্বস্তি

মাথা ব্যাথা ও অস্বস্তি

করোনা আক্রান্ত রোগীদের আবার সাধারণ সর্দি কাশির মত মাথা ধরাও দেখা দিচ্ছে। কাজেই অনেক সময় পার্থক্য করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসকরা জানিেয়ছেন সর্দিকাশি জ্বরের সঙ্গে যদি অন্য কোনও একটি উপসর্গও দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করান এবং চিকিৎসকরে পরামর্শ নিন। এই মাথা ব্যাথা বা মাথা ধরার সঙ্গে শরীরে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হচ্ছে করোনা আক্রান্ত রোগীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+