গ্রামাঞ্চলে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ, হটস্পষ্ট হিসাবে দেশের ১৪৫টি জেলাকে চিহ্নিত করল কেন্দ্র
পঞ্চম দফার লকডাউনের আগে দেশে করোনা রুখতে আরও তৎপরতা বাড়ল কেন্দ্র। এদিকে গত দু-সপ্তাহ থেকে দেশের গ্রামীণ এলাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এমতাবস্থায় এবার দেশের ১৪৫টি জেলাকে করোনা হটস্পষ্ট হিসাবে চিহ্নিত করল কেন্দ্র।

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার সাথে সাথেই পূর্ব ভারতে বাড়ছে সংক্রমণ
সূত্রের খবর, এর মধ্যে বেশিরভাগ জেলাই গ্রামাঞ্চলে। এই সমস্ত জেলা গুলিতেই গত কয়েক সপ্তাহে লাগাতার করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে সরকারি সূত্রে খবর। বর্তমানে এই এলাকা গুলিকেই দেশে করোনার নতুন ভরকেন্দ্র হিসাবে দেখতে চাইছে কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের ঘরের ফেরার সঙ্গে সঙ্গেই পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ এলাকায় আগামীতে করোনা সংক্রমণ অনেকটাই বাড়বে বলে বৃহস্পতিবার আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রিপরিষদীয় সচিব রাজীব গৌবা।

দ্রুত হারে সংক্রমণ বেড়েছে ১২টি রাজ্যে
পূর্ব ভারতের বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশা সহ ১২ টি রাজ্যে এর আগে খুব বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। এপ্রিলেও এখানে সংক্রমণের হার ছিল অনেকটাই কম। কিন্তু ২৫ মের আগের অবধি তিন সপ্তাহে এই রাজ্য গুলিতে দ্রুত হারে সংক্রমণ ছড়িয়েছে। এদিকে ত্রিপুরা ও মণিপুরেও আগের থেকে অনেকটাই বেড়েছে করোনা সংক্রমণ।

গত ১৫ দিনে সংক্রামিত প্রায় ১ লক্ষ মানুষ
এদিকে এখনও পর্যন্ত গোটা ভারতে ১ লক্ষ ৭৩ হাজার মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে। যার মধ্যে সিংহভাগই আবার মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, রাজস্থান, মধ্য প্রদেশ এবং অন্ধ্র প্রদেশের মতো বড় বড় রাজ্যের বাসিন্দা। এদিকে গত ১৫ দিনেই গোটা ভারতে প্রায় ১ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন বলে খবর। কারণ ১৩ই মে পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ৭৫,০০০।

বিশেষ নজরদারি চালাতেই আলাদা করে চিহ্নিতকরণ
বর্তমানে করোনা ঠেকাতে সরকারি নজরদারি আরও বৃদ্ধি করতেই বিশেষ ভাবে ১৪৫টি জেলাকে চিহ্নিত করা হয়েছে বলে খবর। এই জেলা গুলিতে এখনও প্রায় ২১৪৭ টি অ্যাক্টিভ কেস রয়েছে বলে জানা যাচ্ছে। যা গোটা দেশের করোনা আক্রান্তের প্রায় ২.৫ শতাংশ। পাশাপাশি এর মধ্যে ২৬টি জেলায় ২০ জনের বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications