মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ নামল ১০,০০০-র নীচে, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৬, ২৮৬
মুম্বইয়ে দৈনিক করোনা সংক্রমণ নামল ১০,০০০-র নীচে, মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৬, ২৮৬
কিছুটা স্বস্তির খবর শোনাল মুম্বই। করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ১০,০০০-র নীচে নামল মুম্বইয়ে। মহারাষ্ট্রে যদিও সংক্রমণ ৫৬,২৮৬ অর্থা ৫০ হাজারের ওপরেই রয়েছে এখনও পর্যন্ত। দেশের উর্ধ্বমুখী করোনা গ্রাফে ভয় ধরিয়েছে মহারাষ্ট্র। অনেকদিন পর মুম্বইয়ের দৈনিক করোনা গ্রাফ কিছুটা আশার আলো েদখিয়েছে।

এদিকে আজই প্রকাশ জাভড়েকর অভিযোগ করেছেন মহারাষ্ট্র সরকার ৫ লক্ষ করোনা ভ্যাকসিন নষ্ট করেছে কেবল মাত্র পরিকল্পনার অভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন করোনা পরিস্থিতি নিয়ে। তাতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই করোনা পরীক্ষা এবং টিকাকরণে জোর দেওয়া হয়েছে। কোনও টিকা যেন নষ্ট না সহ সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
মহারাষ্ট্রেরই প্রথম করোনা গ্রাফ উর্ধ্বমুখী হতে শুরু করেছিল। ব্রিটেনের স্ট্রেনের হদিশ মিলেছিল মহারাষ্ট্রের করোনা সংক্রমণ বৃদ্ধির কারণ তল্লাশিতে গিয়ে। তারপরেই নড়েচড়ে বসে স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রমণ বেড়ে চলা ১০ রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রথম থেকেই করোনা সংক্রমণ মোকাবিলাই মহারাষ্ট্র একাধিক শহরে নাইটকার্ফু এবং আংশিক লকডাউন জারি করেছে। মুম্বই শহরেও জারি হয়েছিল লকডাউন। তারপরেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে মনে করা হচ্ছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। উল্টে তিনি টিকাকরণের উপর বেশি জোর দিয়েছেন।












Click it and Unblock the Notifications