সামান্য বৃদ্ধি মৃত্যু সংখ্যায়, দেশে মোট করোনা সংক্রমণ ৮৪ লক্ষ ছাড়াল

সামান্য বৃদ্ধি মৃত্যু সংখ্যায়, দেশে মোট করোনা সংক্রমণ ৮৪ লক্ষ ছাড়াল

করোনা ভাইরাসের সংক্রমণ ৮৪ লক্ষ অতিক্রম করল দেশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৭,৬৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪,১১,৭২৪। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৭০ জন। মোট মৃতের সংখ্যা েবড়ে হয়েছে ১,২৪,৯৮৫ জন। দিল্লিতে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

৮৪ লক্ষ পেরোল করোনা সংক্রমণ

৮৪ লক্ষ পেরোল করোনা সংক্রমণ

দৈনিক সংক্রমণের হার করলেও মোট সংক্রমণ ক্রমশ এক কোটির দিকে এগিয়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৭,৬৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪,১১,৭২৪। অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে দেশে। ৭,১৮৯ জন অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমেছে। দেশে এখন মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫,২৪,৯৮৫।

মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে

মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে

করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েেছ। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৭০ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৪,৯৮৫ জন। করোনা সংক্রমণে মৃত্যু বাড়ছে বাংলায় এবং মহারাষ্ট্রে। করোনা সংক্রমণে মারাত্মক আকার নিয়েছে দিল্লিতে। দৈনিক প্রায় ৭০০০ সংক্রমণ হচ্ছে দিল্লিতে।

 দিল্লিতে থার্ড ওয়েভ

দিল্লিতে থার্ড ওয়েভ

করোনা ভাইরাস সংক্রমণের থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে দিল্লিতে। গতকালই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন সেকথা। দৈনিক প্রায় ৭০০০ করোনা সংক্রমণ হচ্ছে দিল্লিতে। এদিকে বায়ু দূষণ ফের বাড়তে শুরু করেছে। দীপাবলিতে তাই দিল্লির বাসিন্দাদের বাজি পোড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন কেজরিওয়াল।

ভ্যাকসিন কবে

ভ্যাকসিন কবে

ভারত বায়োটেক ফেব্রুয়ারিতে দেশে করোনা ভ্যাকসিন আনার কথা জানিয়েছে। অন্যদিকে আবার সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানুয়রিতেই দেশে করোনা ভ্যাকসিন চলে আসবে। যদিও দুটি ভ্যাকসিনের ক্ষেত্রেই ক্লিনিকাল ট্রায়াল চলছে দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+