৫৬ লক্ষের গণ্ডি পেরোল ভারত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩,৩৪৭ জন

৫৬ লক্ষের গণ্ডি পেরোল ভারত, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩,৩৪৭ জন

করোনা ভাইরাসের সংক্রমণে ৫৬ লক্ষের গণ্ডি পেরোল ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৮৩,৩৪৭ জন। মারা গিয়েছেন ১০৮৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,৪৬০১১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯,৬৮,৩৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৪৫,৮৭, ৬১৪ জন।

করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৮৩,৩৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬,৪৬,০১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১০৮৫ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯,৬৮,৩৭৭ জন।

সেকেন্ড ওয়েভ

সেকেন্ড ওয়েভ

করোনা ভাইরাসের সংক্রমণে সেকেন্ড ওয়েভে শুরু হয়ে গিয়েছে দেশে। ব্রিেটনেও করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফের একবার বিধিনিষেধ ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

 করোনা ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন

এদিকে আবার মার্কিন সংস্থার সঙ্গে করোনা ভ্যাকসিন তৈরি শুরু করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। কোডাজেনেক্স করোনা ভ্যাকসিন তৈরি শুরু করেছে। অন্যদিকে আবার অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনও তৈরি করছে সিরাম। কোভ্যাকসিন ২০২১ সালের প্রথমেই হাতে আসতে চলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

 বৈঠকে প্রধানমন্ত্রী

বৈঠকে প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ যখন বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনায় আজই সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৫ রাজ্য। দেশের সিংহভাগ করোনা সংক্রমণ এই ৫ রাজ্যে হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+