ভারতে একদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত, ছাপিয়ে গেল আমেরিকাকে
ভারতে একদিনে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্ত, ছাপিয়ে গেল আমেরিকাকে
দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১৬,৮৯২ জন। এখনও পর্যন্ত যা সর্বাধিক। দৈনিক সংক্রমণের পরিসংখ্যানে আমেরিকাকে ছাড়িয়ে গেল ভারত। দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখ ছুঁই ছুঁই।

২৪ ঘন্টায় আক্রান্ত সর্বাধিক
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে। আক্রান্ত হয়েছে ১৬,৮৯২ জন। এখনও পর্যন্ত দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড এই পরিসংখ্যান। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছুঁই ছুঁই। দৈনিক সংক্রমণে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত।

আমেরিকায় সংক্রমণ
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ১৫,৩২৮ জন। ভারতের থেকে সংখ্যায় কম। গোটা বিশ্বে করোনা সংক্রমণে ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে। এই ব্যপক হারে সংক্রমণ হতে থাকলে শীর্ষে পৌঁছতে বেশি সময় লাগবে না ভারতকে।

রাজ্যে বাড়ল মৃত্যু
করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। যার জেরে রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬০৬। অন্যদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৭৫ জন। নতুন করে উদ্বেগ বাড়ছে রাজ্যে। এদিকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

বন্ধ ট্রেন, মেট্রো
করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেকারণে আগস্টের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ট্রেন এবং মেট্রো পরিষেবা। রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জাির করে জানানো হয়েছে আগামী ১২ অগস্ট পর্যন্ত চলবে না কোনও সাধারণ যাত্রীবাহী ট্রেন। তবে আশার কথা একটিই ভারতে আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে।












Click it and Unblock the Notifications