আশা জাগিয়ে দেশে কমল সক্রিয় রোগীর সংখ্যা, মোট সংক্রমণ সাড়ে ৮৬ লক্ষ ছুঁই ছুঁই

আশা জাগিয়ে দেশে কমল সক্রিয় রোগীর সংখ্যা, মোট সংক্রমণ সাড়ে ৮৬ লক্ষ ছুঁই ছুঁই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু দুটি সংখ্যাতেই উল্লেখযোগ্য পতন হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪,২৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫১২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬,৩৬,০১২ জন। দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমায় আশার আলো দেখছেন চিকিৎসকরা।

 কমছে দৈনিক সংক্রমণ

কমছে দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে কমেছে উল্লেখযোগ্য হারে। আক্রান্ত হয়েছেন ৪৪,২৮১ জন। কমেছে মৃত্যু সংখ্যাও। ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৫১২ জন। দেশে মোট করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে হয়েছে ৮৬,৩৬,০১২ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে দেশে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫০,৩১৬ জন।

সংক্রমণ বাড়ছে দিল্লিতে

সংক্রমণ বাড়ছে দিল্লিতে

গোটা দেশে করোনা ভাইরােসর সংক্রমণ কমলেও চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লি। করোনা ভাইরাসের সংক্রমণ রাজধানী দিল্লিতে হু হু করে বাড়ছে। তার উপরে বায়ুদূষণ মাত্রা ছাড়া হয়ে গিয়েছে। বুধবারেও রাজধানী দিল্লিতে বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়েেছ। তাতেই উদ্বেগে রয়েছে কেজরিওয়াল সরকার।

বাজি পোড়া নিষিদ্ধ

বাজি পোড়া নিষিদ্ধ

করোনা সংক্রমণ বাড়বে আশঙ্কা করে একাধিক রাজ্য দীপাবলিতে বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে। রাজস্থান প্রথমে এই নিষেধাজ্ঞা জারি করে। তারপরে সেই পথে হেঁটে ওড়িশা, পশ্চিমবঙ্গও বাজি পোড়ানো নিষিদ্ধ করেেছ। তারপরে রাজধানী দিল্লিও বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে ৩০ নভেম্বর পর্যন্ত। পাঞ্জিব কেবল মাত্র গ্রিন বাজি পোড়ানোয় সম্মতি জানিয়েছে। সেটাও নির্দিষ্ট সময় বেধে দিয়েছে।

ভ্যাকসিন কবে

ভ্যাকসিন কবে

করোনা সংক্রমণে ভ্যাকসিন কবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরাম ইনস্টিটিউটের প্রধান জানুয়ারিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন ভারতের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে। কিন্তু আইসিএম আরের ডিরেক্টর দাবি করেছেন ২০২২ সালের আগে ভারতের আম জনতার হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+