৩ হাজার ছাড়াল দেশে করোনা সংক্রমণ, একদিনে সংক্রামিত ৪৯৮ জন
৩ হাজার ছাড়াল দেশে করোনা সংক্রমণ, একদিনে সংক্রামিত ৪৯৮ জন
করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে গোটা দেশে। ৩০০০ ছাড়িয়েছে সংক্রমণের সংখ্যা। শুক্রবার গোটা দেশে নতুন করে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৮৯৪ জন। নতুন করে বাড়ছে উদ্বেগ। মহারাষ্ট্র সবচেয়ে বেশি সংক্রামিত করোনা ভাইরাসে। ৪৯০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। অন্যদিকে তামিলনাড়ুকে ভাবাচ্ছে তাবলিঘি জামাত যোগ। নতুন সংক্রামিত ৪১১ জনের মধ্যে ৩৬৪ জন তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।

দিল্লি, কেরল, তেলঙ্গানা একে অপরকে টেক্কা দিয়ে চলেছে। দিল্লিেত সংক্রামিত ৩৮৪ জন। নতুন করে সংক্রামিত হয়েেছন ৯১ জন। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন ৪০০ সংক্রামিতকে সামলানোর জন্য প্রস্তুত তাঁর সরকার। এদিকে নিজামউদ্দিন উদ্বেগ বাড়িয়ে চলেছে। অন্যদিকে দক্ষিণের দুই রাজ্য তেলঙ্গানা এবং কেরলেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। কেরলে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯৫ জন। আর তেলঙ্গানায় সংক্রমণ ছড়িয়েছে ২১৯ জনের শরীরে।
পশ্চিমের রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্র প্রদেশ, কর্নাটকে করোনা সংক্রমণ ১০০ ছাড়িয়েছে। গুজরাত, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ৫০ অতিক্রম করেছে। পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণের সংখ্যা অপেক্ষাকৃত কম বলে জানা গিয়েছে। গোটাদেশে লকডাউন জোরদার করার নির্দেশ দিেয়ছে কেন্দ্রীয় সরকার। করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে যোগদানের বার্তা দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications