ভারতে করোনা গ্রাফে ১৫ লক্ষের নিচে অ্যাক্টিভ রোগীর সংখ্যা, ২ মাসে সর্বনিম্ন দৈনিক আক্রান্ত
ফের খানিকটা স্বস্তি দিয়ে ভারতে করোনার দৈনিক গ্রাফ নিম্নমুখী হতে শুরু করেছে। এদিন আশার আলো জাগিয়ে ১৫ লক্ষের নিচে রয়েছে করোনার অ্যাক্টিভ কেস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে দেশে ১ লাখ ১৪ হাজার ৬৪০ জন আক্রান্ত হয়েছেন।

এদিকে, ২ মাসের মধ্যে প্রথমবার আজই দেশে সংক্রমণ ১ লাখ ১৫ হাজারের নিচে নেমেছে। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। করোনার জেরে সংক্রমিত হয়েছেন দেশে মোট ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯ জন। এদিকে, ভারতে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে প্রাণ হারিয়েছেন ২৬৭৭ জন। তুলনামূলকভাবে দএখলে গতকালের তুলনায় এদিন করোনার সংক্রমণ কমেছে ৬০০০ জনের দেহে। মৃতের সংখ্যার গ্রাফও ধীরে ধীরে নামতে শুরু করেছে।
এদিনের করোনা গ্রাফে উল্লেখোগ্য জায়গায় রয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এদিন কার্যত ৫২ দিন পর দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ৫২ দিন পর আজ গিয়ে ঠেকল ১৫ লাখের নিচে। একটা সময় দেশে করোনার জেরে মৃতের সংখ্যা ৪ হাজারের ঘরে চলে গিয়েছিল। সেখান থেকে এদিনের করোনা পরিসংখ্যান অনেকটাই স্বস্তি দিচ্ছে। করোনার জেরে মৃতের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রমে গত কয়েকদিনে। প্রসঙ্গত, এরই মাঝে করোনা আক্রান্ত এক রোগীর কথা জানা গিয়েছে, যাঁর দেহে এইচআইভির সংক্রমণ আগেই বাসা বেঁধেছিল। তাঁর নকুন করে করোনা সংক্রমণের জেরে শরীরে করোনার ৩২ টি নতুন মিউট্যান্ট জন্ম নিয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications