করোনা রুখতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার ডায়েট চার্ট কী! কোয়ারেন্টাইন সেন্টারে কোন খাবার দেওয়া হচ্ছে
করোনা রুখতে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ার ডায়েট চার্ট কী!
করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে অত্যন্ত প্রয়োজন নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। আর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে একাধিক খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তবে করোনা মোকাবিলায় কোন কোন খাবার প্রয়োজন, তা নিয়ে উঠে এলো কিছু তথ্য। অন্ধ্রপ্রদেশের কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে দেওয়া খাবারের তালিকা জানান দিল যে এই রোগ মোকাবিলায় কী কী খাওয়া প্রয়োজনীয়।

কোয়ারেন্টাইনে কী কী খেতে দেওয়া হচ্ছে?
এদিন সংবাদ সংস্থা এএনআইয়ের একটি খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের কোয়ারেন্টাইন সেন্টরে রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তুলতে রোগীদের একাধিক স্বাস্থ্যকর খাওয়ার দেওয়া হচ্ছে। এতে প্রোটিন ও ভিটামিনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

কোন কোন খাবার ডায়েট চার্টে?
কোয়ারেন্টাইনে থাকা মানুষদের জন্য় থাকছে, ফল , একটি করে ডিম, বাজাম, কাজু, শুকনো ফল। ফলের মধ্যে লেবু আর কলা আবশ্যিক। এছাড়াও কাজু ও কিশমিশও থাকছে রোগীদের খাবারে। দাবি করা হচ্ছে, এমন ভারসাম্যযুক্ত খাবারই কোভিড রোগীদের সারিয়ে তুলতে পারে। আবার এই খাবারই রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর কোন বার্তা?
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি জানিয়েছেন , রাজ্যের জনপ্রি খাবার 'গোড়ুমুড্ডা' খেলে এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। যে খাবারের মেন্যুতে থাকছে ভাত, ডাল, ডিনের ডালনা, সেদ্ধ ডিম, টমেটো, সাম্বার, চিঁড়ে জাতীয় খাবার।

করোনা সারিয়ে ওঠা রোগীর ডায়েট
কেরলের এক ৯৩ বছরের ব্যক্তি কয়েকদিন আগেই করোনা সারিয়ে উঠেছেন। তিনি জানান , সাবু ও ভাতের ভারসাম্য রক্ষা করে তিনি খাবার খেতেন। পাশাপাশি প্রচুর ফল খেতেন বলেও তিনি জানিয়েছেন। মনে করা হচ্ছে , এই ধরনের খাবারই এই সময় করোনা থেকে মুক্ত থাকতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে।












Click it and Unblock the Notifications