চাইনিজ কিটে শনাক্ত হচ্ছে না চিনে ভাইরাস, নালিশ ঠুকল একাধিক রাজ্য

চিন থেকে ভারতে হানা দিয়েছিল করোনা ভাইরাস। এবার সেই ভাইরাস শনাক্ত করতেই চিন থেকে এসেছে ব়্যাপিড টেস্টিং কিট।

চিন থেকে ভারতে হানা দিয়েছিল করোনা ভাইরাস। এবার সেই ভাইরাস শনাক্ত করতেই চিন থেকে এসেছে ব়্যাপিড টেস্টিং কিট। কিন্তু সেই চিন থেকে আমদানি করা কিটে শনাক্ত হচ্ছে না করোনা ভাইরাস। এমনই অভিযোগ করেছে একাধিক রাজ্যে।

চিনা ব়্যাপিট টেস্টিং কিটে গলদ

চিনা ব়্যাপিট টেস্টিং কিটে গলদ

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। আক্রান্তের সংখ্যা ১৮ হাজারে ছাড়িয়ে গিেয়ছে। এই পরিস্থিতিতে ব়্যাপিড টেস্টিং ছাড়া গতি নেই। সেই কারণেই চিন থেকে ব়্যাপিড টেস্টিং কিট আমদানি করেছিল মোদী সরকার। কিন্তু সেই কিটে কাজ হচ্ছে না। এমনই অভিযোগ জানায় রাজস্থান সরকার। করোনা আক্রান্ত রোগীর পরীক্ষাতেও নেগেটিভ রিপোর্ট দিচ্ছে। একই অভিযোগ করেছে কেরল এবং তামিলনাড়ুও। রাজস্থান ইতিমধ্যেই ব়্যাপিড টেস্টিং কিট ব্যবহার বন্ধ করে দিয়েছে। এই নিয়ে আইসিএমআরের কাছে নালিশও জানিয়েছে গেহলট সরকার।

 আইসিএমারের নির্দেশ

আইসিএমারের নির্দেশ

একাধিক রাজ্যের অভিযোগের পরে নড়েচড়ে বসেছে আইসিএমআর। আগামী ২ দিন এই ব়্যাপিড টেস্টিং কিট ব্যবহার না করার জন্য সব রাজ্যগুলিকে নির্দেশিকা জারি করেছে সংস্থা। কি কারণে এই চিনা কিটে গলদ দেখা গিয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। গতমাসে চিন থেকে ৭ লাখ ব়্যাপিড টেস্টিং কিট আনিয়েেছ সরকার। সেগুলি সবরাজ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চারদিন আগেই সেগুলি দিয়ে পরীক্ষা শুরু হয়।

চিনের সাফাই

চিনের সাফাই

ব়্যাপিড টেস্টিং কিটে কোন গলদ থাকতে পারে একথা মানতে নারাজ চিন। তাদের পাল্টা দাবি সঠিক জিনিসই পাঠিয়েছে তারা। কিন্তু ভারতের কাছে যে প্রমাণ রয়েছে সেবিষয়ে কিছু জানায়নি চিন। এমনিতেই করোনা ভাইরাস নিয়ে চিনের প্রতিক্ষোভ তৈরি হয়েছে বিশ্বের অধিকাংশ দেশে। তারপরে আবার এই ত্রুটি পূর্ণ ব়্যাপিড টেস্টিং কিট পাঠানোয় সেই রাগ যে বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+