করোনায় মৃত্যু ২ লাখ ছাড়াবে আমেরিকায়, আরও বেদনা দায়ক হবে দুই সপ্তাহ, বার্তা মার্কিন প্রেসিডেন্টের
করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত প্রায় ৩৯০০ জনের মৃত্যু হয়েছে সেখানে।
করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে আমেরিকা। এখনও পর্যন্ত প্রায় ৩৯০০ জনের মৃত্যু হয়েছে সেখানে। চিনে মোট ৩১০০ জন মারা গিয়েছে করোনা ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। পরিস্থিতি উদ্বেগজনক বিবেচনা করেই আগামী ২ সপ্তাহ অত্যন্ত বেদনাদায়ক হতে চলেছে বলে দেশবাসীকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দেশবাসীকে বার্তা ট্রাম্পের
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস সংক্রমণে। এযাবত যা সর্বাধিক বলে জানা গিয়েছে। গবেষকরা আরও মৃত্যু সম্ভাবনার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আগামী ২ সপ্তাহ আরও বেদনাদায়ক হতে চলেছে। তাই তার জন্য এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুত হতে বলেছেন তিনি।

২ লাখ ছাড়াবে মৃত্যু
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২৪০,০০০ ছাড়াবে বলে জানিেয়ছেন গবেষকরা। সেই হারেই বাড়ছে মৃতের সংখ্যা এর মধ্যেই মৃত্যুর হারে চিনকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। ৩৯০০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। চিনে এখনও পর্যন্ত ৩১০০ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। আগামী কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংক্রমণ নিয়ে উদ্বেগ
সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছেন মার্কিন গবেষকরা। তাঁরা জানিয়েছেন বাতাসেও ছড়ায় করোনা ভাইরাস। এমনকী আক্রান্ত রোগী ঘর েছড়ে বেরিয়ে যাওয়ার পরেও দীর্ঘক্ষণ থেকে যায় করোনা ভাইরাস। সেকারণে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ েদওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications