ফের অনভিপ্রেত রেকর্ড! ভারতে করোনা সংক্রমণ ২০ লক্ষ পার

ফের অনভিপ্রেত রেকর্ড! ভারতে করোনা সংক্রমণ ২০ লক্ষ পার

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কুড়ি লক্ষ পেরিয়ে গেল। এদিন এখনও পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সুস্থ হয়েছেন প্রায় ৪৭ হাজার মানুষ। গত ২৪ ঘন্টায় প্রাণ গিয়েছে প্রায় ৮০০ জন মানুষের। এর ফলে মৃতের সংখ্যা সাড়ে ৪১ হাজার ছাড়িয়ে গিয়েছে।

ভারতে রেকর্ড সংক্রমণ

ভারতে রেকর্ড সংক্রমণ

ভারতে গত ২৪ ঘন্টায় ৫৮ হাজারের বেশি মানুষ ভাইরাস আক্রান্ত হয়েছেন। পাশাপাশি সুস্থ হয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। এর ফলে মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৭১ হাজারের বেশি।

কোথায় কত একদিনে আক্রান্ত

কোথায় কত একদিনে আক্রান্ত

মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ১১৫১৪ জন। তারপরে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে অন্ধ্রপ্রদেশে। সেরাজ্যে একদিনে আক্রান্ত ১০ হাজার ৩২৮ জন। কর্নাটকে ৬৮০৫ জন, তামিলনাড়ুতে ৫৬৮৪ জন, উত্তরপ্রদেশে ৪৫৮৬ জন, বিহারে ৩৪১৬ জন, পশ্চিমবঙ্গে ২৯৫৪ জন ভাইরাস একদিনে আক্রান্ত হয়েছেন।

কোথায় কত মৃত

কোথায় কত মৃত

একদিনের হিসেবে সবচেয়ে বেশি ৩১৬ জন মানুষ মারা গিয়েছেন মহারাষ্ট্রে। তামিলনাড়ুতে ১১০ জন, কর্নাটকে ৯৩ জন, অন্ধ্রপ্রদেশে ৭২ জন, উত্তরপ্রদেশে ৬১ জন এবং পশ্চিমবঙ্গে ৫৬ জনের মৃত্যু হয়েছে।

কোন রাজ্যে কত আক্রান্ত

কোন রাজ্যে কত আক্রান্ত

এই মুহূর্তে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ ৮০ হাজার। তামিলনাড়ুতে ২ লক্ষ ৮০ হাজার, অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ ৯৬ হাজারের বেশি, কর্নাটকে ১ লক্ষ ৫৮ হাজারের বেশি এবং দিল্লিতে ১ লক্ষ ৪১ হাজারের বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+