ভারতে দ্রুতগতিতে ছড়াচ্ছে করোনা, একদিনে সর্বোচ্চ ৮১ জনের দেহে ভাইরাসের হদিশ
সোমবার দিনটা শুরু হয়েছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯৬ দিয়ে। কেননা এটাই ছিল রবিবারের আক্রান্তের শেষ হিসেব। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে।
সোমবার দিনটা শুরু হয়েছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯৬ দিয়ে। কেননা এটাই ছিল রবিবারের আক্রান্তের শেষ হিসেব। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে। রবিবার সর্বোচ্চ ৮১ জনের দেহে ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা এইভাবে বাড়তে থাকায় কমিউনিটি সংক্রমণের আশঙ্কা জোরদার হচ্ছে। এদিকে রবিবার প্রধানমন্ত্রী আহ্বানে জনতা কারফিউ অভূতপূর্ব সাফল্য পেয়েছে।

ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮
ভারতে এই মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮। রবিবার মুম্বই, পটনা ও সুরাতে তিনজনের মৃত্যু হয়েছে।

সরকারের লকডাউন নির্দেশিকা
গত তিনদিনে দেশ জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। রবিবার সরকার দেশের ৭৫ টি জেলায় লকডাউনের কথা ঘোষণা করেছে। ট্রেন, মেট্রো এবং আন্তঃরাজ্য বাস চলাচল ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করার কথাও ঘোষণা করেছে সরকার।

দিল্লিতে লকডাউন নির্দেশিকা
দিল্লিতেও লকডাউন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সব জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেছেন। দিল্লির সঙ্গে হরিয়ানা, উত্তর প্রদেশের বর্ডারও সিল করে দেওয়া হয়েছে।

রাজ্যে রাজ্যে লকডাউন
শুধু দিল্লিতেই নয়, এদিন ২৩ মার্চ থেকে লকডাউনের কথা ঘোষণা করে হয়েছে পঞ্জাব, রাজস্থান, অরুণাচল প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরাখণ্ডে। গুজরাতের আহমেদাবাদ, সুরাত, রাজকোট এবং ভদোদরার লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। লকডাউন ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের ১৫ জেলায়।












Click it and Unblock the Notifications