করোনার আবহে মাসকাবারির জিনিস কেনার সময় সচেতন হোন! কোন সতর্কতা অবলম্বন করতে হবে

করোনার আবহে মাসকাবারির জিনিস কেনার সময় সচেতন হোন! কোন সতর্কতা অবলম্বন করতে হবে

২১ দিনের লকডাউন বেড়ে যাওয়ার কথা কয়েকটি রাজ্যে ঘোষিত হতেই আতঙ্কে পড়ে কেনাকাটা বাড়ছে মানুষের মধ্যে। এমন পরিস্থিতিতে বহু ডিপার্টমেন্টাল স্টোরে মাসের বাজার করতে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে বলছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে এই সাবধানতা প্রয়োজন।

 ডিপার্টমেন্টাল শপ ঘিরে বার্তা

ডিপার্টমেন্টাল শপ ঘিরে বার্তা

মাসের বাজার করার সময় বিশেষজ্ঞরা বলছেন এসি ডিপার্টমেন্টাল শপ-এ সচেতন থাকতে হবে। এসি ব্লোয়ার যেখানে রয়েছে শপটিতে , সেই এলাকা এড়িয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ এর থেকে করোনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

 কেন বিপজ্জনক এই শপগুলি

কেন বিপজ্জনক এই শপগুলি

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, এসির মধ্যে হাঁচি, বা কাশিতে এয়ারবর্ন পার্টিক্যাল মুহূর্তে সহজে ছড়িয়ে পড়ে বাতাসে। ফলে সংলগ্ন এলাকায় যাঁরা রয়েছেন তাঁদের সমস্যা বেড়ে যেতে পারে এই ঘটনার জেরে। বিজ্ঞানীরা বলছে, এই পার্টিক্যালগুলি প্যাথোজেন বয়ে নিয়ে যায়। আর তা কোভিড ১৯ ও হতে পারে।

এসি সম্পর্কে সচেতনতা

এসি সম্পর্কে সচেতনতা

বিশেষজ্ঞদের দাবি, মাসকাবারির বাজার করতে হলে ডিপার্টমেন্টার স্টোর ছেড়ে খোলা দোকান থেকে কেনাই ভালো। সেন্ট্রাল এসি রয়েছে এমন জায়গায় ২ জন ব্য়ক্তি যেন নির্দিষ্ট দূরত্বে থাকেন, তা নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+