যে রাজ্যগুলিতে সোয়াইন ফ্লু বেশি হয় সেখানেই করোনার প্রাদুর্ভাব বেশি, উদ্বেগ বাড়াচ্ছে নয়া রিপোর্ট
ভারতে করোনার সঙ্গে কীভাবে সম্পর্কিত 'সোয়াইন ফ্লু'! উদ্বেগ বাড়াচ্ছে নয়া রিপোর্ট
করোনা ভাইরাসের আক্রমণে এমনিতেই জেরবার গোটা দেশ। বিশ্বের সঙ্গে দেশও কখনও এমন পরিস্থিতি দেখেনি। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে পার করেছে মোট ৪৬ হাজারের গণ্ডি। গত একদিনে ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সোয়াইন ফ্লুয়ের সঙ্গে করোনার সম্পর্ক ঘিরে উঠছে একটি তথ্য।

করোনা ও সোয়াই ফ্লু
দেখা গিয়েছে ভারতে যে সমস্ত রাজ্যে সোয়াইন ফ্লুয়ের দাপট সবচেয়ে বেশি, সেখানেই করোনার আক্রান্তের হার বেশি। দেশের সোয়াইন ফ্লুটের প্রাদপর্ভাবে থাকা রাজ্যগুলিতেই দেশের ৭০ শতাংশ করোনা আক্রান্তদের খোঁজ মিলছে।

করোনা নিয়ে তথ্য
দেশের মধ্যে ৭০ শতাংশ করোনা আক্রান্তের ঘটনা দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, মহারাষ্ট্রে ঘটেছে। আর এই সমস্ত এলাকাতে সোয়াইন ফ্লুয়ের প্রাদুর্ভাবও একটা সময় বেশি ছিল। গত বছর এই সমস্ত রাজ্যে মোট
১৫ হাজারের বেশি সোয়াইন ফ্লুয়ের আক্রণণের খবর পাওয়া যায়।

২০১৮ সালের পরিসংখ্যান কী বলছে?
একদিকে যেমন দেশে সোয়াইন ফ্লুয়ের এপিসেন্টার হিাবে অসমের দিকে নিশানা করা হচ্ছে, তখন অন্যদিকে, ২০১৮ সালের হিসাবে বলছে, ২০১৯ সালের মতোই মহারাষ্ট্র , গুজরাত, তামিলনাড়ু,দিল্লি, রাজস্থানে সোয়াইন ফ্লু ৬৫ শতাংশ মানুষকে আক্রমণ করে।

কিছু বৈশিষ্ট যা অবাক করে!
বেশ কিছু এমন বৈশিষ্ট রয়েছে দুটি রোগের মধ্যেই যা দুটি রোগ সম্পর্কে উদ্বেগ বাড়াচ্ছে। সোয়াইন ফ্লু করোনা দুটিই মানুষের শরীর থেকে আসেনি। কোভিড পশুর শরীর থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। সোয়াইন ফ্লুয়ের কারণ শুয়োর। অন্যদিকেই দুটি ক্ষেত্রেই শ্বাসকষ্টের পরিমাণ অনেক বেশি। অতিমারীর মধ্যবর্তী পর্যায়ে এখনই গবেষকরা এই নিয়ে মুখ খুলছেন না। তবে বিষয়টিতে নজর রয়েছে এঁদের।












Click it and Unblock the Notifications