চারদিনে করোনা আক্রান্ত দ্বিগুণ! ১৪ এপ্রিল লকডাউন শেষে সংখ্যাটা কোথায় দাঁড়াবে

চারদিনে করোনা আক্রান্ত দ্বিগুণ! ১৪ এপ্রিল লকডাউন শেষে সংখ্যাটা কোথায় দাঁড়াবে

করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে দেশের বুকে। বিশ্ব মহামারীর আকার আগেই নিয়েছে করোনা। এবার ভারতের কাছেও আতঙ্কের হয়ে উঠছে করোনা সংক্রমণ। লকডাউন সত্ত্বেও করোনায় গতি রোখা যায়নি। সেই নিরিখেই এক স্টাডিতে প্রকাশিত হয়েছে চাঞ্চল্যকর তথ্য। লকডাউন শেষের এক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সেখানে।

১৪ এপ্রিল আক্রান্তের সংখ্যা হবে কত

১৪ এপ্রিল আক্রান্তের সংখ্যা হবে কত

স্টাডিতে উল্লেখ করা হয়েছে, ১৪ এপ্রিল লকডাউন শেষে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ১৭ হাজার। একেবারে হিসেব করে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪,৪২১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫৪ জন। মৃতের সংখ্যা বর্তমানে ১১৪। এই হিসেব বলছে গত চার দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

চার দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ কোন অঙ্কে

চার দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ কোন অঙ্কে

কোন হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুয়ায়ী ১৫ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ছ-দিনে সংখ্যা দ্বিগুণ হয়েছিল। ২০ থেকে ২৩ মার্চ পর্যন্তও সংখ্যাটা বিস্তার বেড়েছিল। ২৩ মার্চ থেকে ২৯ মার্চ দ্বিগুণ হয়েছিল সংখ্যাটা। এরপর ২৯ মার্চ থেকে ৬ এপ্রিল সংখ্যাটা দ্বিগুণ হয়েছে চারদিন অন্তর।

এই পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয় সরকার

এই পরিসংখ্যান নিয়ে চিন্তিত নয় সরকার

স্টাডি পেপারে আতঙ্কের সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে সম্প্রতি। যদিও এই পরিসংখ্যান নিয়ে বিশেষ চিন্তিত নয় সরকার। সরকারের যুক্তি মার্চ মাসে নিজামুদ্দিনের ধর্মীয় অনুষ্ঠানের কারণেই দেশে আক্রান্তের সংখ্যা এক লাফে এতটা বেড়েছে। শীঘ্রই তা নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশাবাদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+