করোনা ভাইরাসের ধাক্কা, লাগাতার পতন শেয়ারবাজারে

করোনা ভাইরাসের ধাক্কা, লাগাতার পতন শেয়ারবাজারে

শেয়ার বাজারে লাগাতার পতন হয়েই চলেছে। লাগাতার পাঁচ দফায় শেয়ার বাজার, নিফটির সূচক পড়েছে। করোনা ভাইরাসই এর সাম্প্রতিকতম কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবারেও সেনসেক্স পড়েছে ১৪৩ পয়েন্ট অন্যদিকে নিফটি থেমেছে ৪৩ পয়েন্টে। ভারতের বাজারে যে একের পর এক ধাক্কা লেগেই চলেছে সেটা শেয়ারবাজারের পতন দেখেই আঁচ করা যায়।

করোনা ভাইরাসের ধাক্কা, লাগাতার পতন শেয়ারবাজারে

গোটা বিশ্বেই থাবা বসিয়েছে করোনা ভাইরাস। সর্বাধিক আক্রান্ত চিনে। করোনার দাপটে সেখানে মৃত্যু প্রায় দু হাজারের কাছা কাছি পৌঁছে গিয়েছে। করোনা আতঙ্কে তাই চিন থেকে কোনও জিনিস আমদানি করতে পারছে না ভারত। বিশেষ করে খাদ্য দ্রব্য, সবজি আমদানিতে বড় ক্ষতি হয়েছে। সেই একইভাবে চিনে কোনও জিনিস রপ্তানিও করতে পারছে না ভারত। যার জন্য জিনিসের দাম বাড়তে শুরু করেছে।

জিডিপি বৃদ্ধিতেও তেমন আশার কথা শোনায়নি অর্থনীতিবিদরা। তাঁরা জানিয়েছেন দেশে ত্রৈমাসিক জিডিপি বৃদ্ধি ৪.৫ শতাংশের বেশি হবে না। কারণ দেশের বাজারের অবস্থা একেবারেই ভাল নয়। অগ্নিমূল্য জিনিস। দাম ক্রমশ বাড়ছে। করোনার দাপট যতদিন না কমছে ততদিন হাল ফেরার কোনও আশা নেই। বিনিয়োগও তেমন করে কিছু আসছে না। ট্রাম্পের ভারত সফরে বিনিয়োগের বাজারে কোনও সুরাহা হয়নি। আর বিনিয়োগ না আসলে দেশের আর্থিক হাল ফিরবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+