'কমিউনিটি ট্রান্সমিশন' নিয়ে বড়সড় বার্তা কেন্দ্রের! স্পষ্ট করা হল ভারতের পরিস্থিতি

'কমিউনিটি ট্রান্সমিশন' নিয়ে বড়সড় বার্তা কেন্দ্রের! স্পষ্ট করা হল ভারতের পরিস্থিতি

করোনা ভাইরাস মহামারী নিয়ে একাধিক রিপোর্ট ঘিরে দেশে বিভ্রান্তি ছড়িয়েছে। সাম্প্রতিক সরকারি একটি এসওপি রিপোর্ট নিয়েও করোনা আতঙ্কের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে। আর তার জেরেই এবার ভারতের পরিস্থিতি নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

আইসিএম আর কী জানিয়েছে?

আইসিএম আর কী জানিয়েছে?

সরকারি তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতে এখনও পর্যন্ত 'কমিউনিটি ট্রান্সমিশন' হয়নি করোনার জেরে। তবে ভারত করোনার স্টেজ ২ তে রয়েছে। ফলে ভারতে করোনার প্রকোপে স্থানীয় সংক্রমণ বা লোকাল ট্রান্সমিশন হয়েছে। একথা এদিন জানান আইসিএমআর এর প্রতিনিধি লাভ আগরওয়াল।

 কী থেকে জল্পনা দানা বাঁধে?

কী থেকে জল্পনা দানা বাঁধে?

উল্লেখ্য, এর আগে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রক একটি এসওপি নথি প্রকাশ করে। যেখানে লেখা থাকে, 'এটা কোভিড ১৯ এর ভারতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে (লোকাল ট্রান্সমিশন ও লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন) ' । আর এই শব্দটিই বিভ্রান্তি তৈরি করে। যা উড়িয়ে দিয়ে আইসিএমআর জানিয়েছে ভারতে কোভিড১৯ এর কমিউনিটি ট্রান্সমিশন হয়নি।

ভারতের পরিসংখ্যান ও করোনা

ভারতের পরিসংখ্যান ও করোনা

করোনার জেরে ভারতে এপর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে কোভিড ১৯ এ। আর এর আগেই গত ২৪ মার্চ থেকে ভারতে ২১ দিনের লকডাউন ঘোষিত হয়েছে। যাতে সংক্রমণ দ্রুত না ছড়িয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+