দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শেষ হয়নি, সাবধানতা অবলম্বন না করলে বিপদ

দেশে করোনার দ্বিতীয় ওয়েভ শেষ হয়নি, সাবধানতা অবলম্বন না করলে বিপদ

তৃতীয় ওয়েভ নয়, দেশে করোনার দ্বিতীয় ওয়েভই শেষ হয়নি৷ এখনই সতর্ক না হলে, কোভিডবিধি না মানলে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ঠিক এই ভাষাতেই দেশবাসীকে সতর্ক করলেন৷ সারা দেশ মোটামুটি ভাবে ধরেই নিয়েছে সেকেন্ড ওয়েভ পেরিয়ে আসার কথা। কিন্তু এই ধারণার একেবারে উল্টো পথে হেঁটে রাজেশ জানালেন করোনার দ্বিতীয় ওয়েভের মাঝামাঝি রয়েছি আমরা৷

কী বললেন রাজেশ ভূষণ?

কী বললেন রাজেশ ভূষণ?

একটি জাতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে ভূষণ বলেন, সামনেই সারা দেশে উৎসবের মরসুম। আগামী কয়েকমাস দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যেসব অনুষ্ঠান ও উৎসবে ভিড় বাড়ার সম্ভাবনা রয়েছে তা কঠোরভাবে এড়িয়ে চলতে হবে। আমরা এখনও আমাদের দেশে কোভিডের দ্বিতীয় তরঙ্গের মাঝামাঝি অবস্থানে রয়েছি। দ্বিতীয় ওয়েভ শেষ হয়নি। এটার শেষ এখানেই নয়। আমাদের সমস্ত প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখতে হবে।

উৎসবে করোনা বাড়ে!

উৎসবে করোনা বাড়ে!

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব আরও বলেন, আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, আমরা প্রতিটি উৎসবের পরে করোনা সংক্রমণে নতুন করে বৃদ্ধি দেখেছি। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাস গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সারা দেশ বেশ কয়েকটি উৎসব উদযাপন করবে। তিনি আরও বলেন, কোভিডবিধি মেনেই উৎসবগুলিতে উদযাপন করতে হবে।'

কী বলছে ICMR?

কী বলছে ICMR?

আইসিএমআর সদস্য অধ্যাপক বলরাম ভার্গব একটি রিপোর্টে জানিয়েছে কমপক্ষে ৪১ টি জেলায় করোনার সাপ্তাহিক পরীক্ষায় দেখা গিয়েছে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের উপরেই রয়েছে। তিনিও রাজেশের সঙ্গে সহমত হয়ে জানিয়েছেন দেশ করোনার দ্বিতীয় তরঙ্গের মধ্যেই রয়েছে। ভার্গব আরও জানিয়েছেন যে কোভিড-১৯ ভ্যাকসিনগুলি 'রোগ-সংশোধনকারী ভ্যাকসিন' কিংবা 'রোগ-প্রতিরোধকারী ভ্যাকসিন' নয়। টিকা দেওয়ার পরেও করোনাবিধি মেনেই মাস্ক ব্যবহার চালিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন করোনার ভ্যাকসিন রোগের তীব্রতা এবং হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমায়। করোনায় সংক্রমিত হলেও মৃত্যুর সম্ভাবনাকে 98-99%পর্যন্ত রুখে দেওয়ার ক্ষমতা রাখে ভ্যাকসিনগুলি।

কোন রাজ্যে কত সক্রিয় করোনা?

কোন রাজ্যে কত সক্রিয় করোনা?

রাজেশ জানিয়েছেন করোনা থেকে সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি৷ ৩১ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ হাজারের আশেপাশে ঘোরা ফেরা করছে। সক্রিয় করোনার সংখ্যা ১ লক্ষ এরকম চারটি রাজ্য রয়েছে৷ যেখানে শুধুমাত্র কেরলে সক্রিয় করোনা সংখ্যা ১ লক্ষের বেশি। দেশের মোট সক্রিয় করোনা রোগীর ৫১.১৯ শতাংশ কেরলে রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+