করোনায় কার্যকর নয় প্লাজমা থেরাপি! সরকারি সিদ্ধান্তে বড়সড় রদবদলের সম্ভাবনা
করোনায় কার্যকর নয় প্লাজমা থেরাপি! সরকারি সিদ্ধান্তে বড়সড় রদবদলের সম্ভাবনা
করোনায় কাবু গোটা দেশ। এদিকে দেশজোড়া সঙ্কটের মাঝে তুঙ্গে উঠেছে ভ্যাকসিনের চাহিদা। অন্যদিকে গত বছর করোনাকালের শুরু থেকে এই মারণ ভাইরাসকে ঠেকাতে প্লাজমা থেরাপিকে হাতিয়ার করার কথা বলেছিলেন বিশেষজ্ঞরাই। অবশেষে এ বার করোনার চিকিৎসায় সেই প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুললেন গবেষকরাই। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে স্বাস্থ্য মহলেও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত মার্চ মাসে করোনার চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকায় প্লাজমা থেরাপি-কে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসার পরিভাষায় এর নাম দেওয়া হয় 'কোভিড-১৯ কনভালেসেন্ট প্লাজমা ট্রান্সফিউশন’। তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তেই শুরু হয় যায় এই চিকিৎসা। কিন্তু করোনা ঠেকাতে শুরু থেকেই খুব বেশি ফলপ্রসূ হয়নি এই পদ্ধতি।
এদিকে এই পদ্ধতিতে সমস্ত প্রাপ্তবয়স্ক রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠছেন তাঁদের রক্ত থেকে নেওয়া রক্তরস সংগ্রহ করে সেখান থেকে প্রয়োজনীয় অ্যান্টিবডি বের করে করোনা চিকিৎসায় ব্যবহার করা হয়। শুরুতে এই কাজ বিশেষ গ্রহণযোগ্য মনে হলেও দিন যত গড়িয়েছে ততই পরিষ্কার হয়েছে আসল চিত্র। অবশেষে শনিবার এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। সেখানে জানানো হয় যে, করোনার চিকিৎসায় প্লাজমা দান বা থেরাপি খুব একটা ফলপ্রসূ হচ্ছে না।
এমনকী প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইসিএমআর তথা দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলরাম ভার্গব। তাতে সম্মত্তি জানিয়েছেন টাস্ক ফোর্সের অন্যান্য সদস্যরাও। এখনও পর্যন্ত আইসিএমআর-র গাইডলাইনে প্লাজমা থেরাপির উল্লেখ করা হলেও, তা আগামী সময় পাকাপাকি ভাবে বাতিল হয়ে যেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেই সেই ইঙ্গিতও মিলেছে গতকালের বৈঠক থেকেও।












Click it and Unblock the Notifications