লকডাউনে হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিমরা! কোথায় ঘটল এমন

করোনা ভাইরাসের প্রভাব যে একটি দেশের স্বাস্থ্যের হালে পড়েছে, তা নয়। বরং এর প্রভাব পড়েছে, সমাজ থেকে অর্থনীতিতেও। করোনার জেরে গোটা দেশ লকডাউনে। এমন অবস্থায় এক অনন্য নজির গড়ল রাজস্থান।

লকডাউনে হিন্দু প্রতিবেশীর শেষকৃত্য সম্পন্ন করলেন মুসলিমরা! কোথায় ঘটল এমন

রাজস্থানে বজরং নগর এলাকার বাসিন্দা রাজেন্দ্র। বহুদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। আর দীর্ঘ রোগভোগের পর তাঁর মৃত্যু হতেই খোঁজ পড়ে তাঁর বাড়ির লোকের। মুসলিম পাড়ার বাসিন্দা রাজেন্দ্রর কোনও পুরুষ আত্মীয়কে পাওয়া যায়নি তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে। এমন পরিস্থিতিতে রাজেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করেন মুসলিমরা।

লকডাউনের মধ্যে রাজেন্দ্রর আত্মীয়রা যথা সময়ে পৌঁছতে পারেননি এলাকায়। আর সেই জন্যই এমন আপৎকালে পাড়ার মুসলিম বাসিন্দারা এগিয়ে এসে রাজেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন করেন সম্পূর্ণ হিন্দু মর্যাদায়।

রাজেন্দ্রর পরিস্থিতি দেখে এলাকার মুসলিমরা কাঁধ দেন রাজেন্দ্রর সৎকারের সময়। এরপর সম্পূর্ণ হিন্দু রীতি মেনে চলে সৎকারের কাজ। দেশ যখন প্রবল সংকটে তখন রাজস্থান এক অনন্য নজির গড়ে তুলল দেশের সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+