নির্ভয়া কাণ্ডের সাজা ঘোষণা:তিহারের জেল নং ৩ আলোচনার কেন্দ্রে! ফাঁসুড়ে ঘিরে জল্পনা শুরু
২০১২ সালে দিল্লিতে নারকীয় ধর্ষণ ঘটে গিয়েছিল । ধর্ষণের শিকার নির্ভয়ার এই ঘটনা ঘিরে টানা ৭ বছর বাদে এলো বহু প্রতিক্ষীত রায়।
২০১২ সালে দিল্লিতে নারকীয় ধর্ষণ ঘটে গিয়েছিল । ধর্ষণের শিকার নির্ভয়ার এই ঘটনা ঘিরে টানা ৭ বছর বাদে এলো বহু প্রতিক্ষীত রায়। এদিন দিল্লি কোর্ট জানিয়ে দিয়েছে আগামী ২২ জানুয়ারি সম্পন্ন করতে হবে ঘটনায় ৪ দোষীর সাজা। এরপর থেকেই তিহারে শুরু হয়েছে তোড়জোর।

২২ জানুয়ারি সকাল ৭ টা !
৭ বছর কেটেছে সেই নারকীয় ধর্ষণের। এরপর এদিন আদালত জানিয়ে দেয় আগামী ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসির সাজা দেওয়া হবে ৪ দোষীদের। আর সেই খবর তিহারে পৌঁছতেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব।

জেল নং ৩-এ হবে ফাঁসি!
জানা গিয়েছে, তিহারের জেল নম্বর ৩ এ সম্পন্ন করা হবে ৪ দোষীর ফাঁসির সাজা। সেখানেই ৪ জন দোষীকে একসঙ্গে ফাঁসিকে সাজা দেওয়া হবে , বলে জানিয়েছে তিহারের সূত্র।

ফাঁসুড়ের জন্য আর্জি মেরঠে
জানা গিয়েছে, তিহার কর্তৃপক্ষ ইতিমধ্যেই ফাঁসুড়ে চেয়ে মেরঠে চিঠি পাঠিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের কাছে ফাঁসুড়ে চেয়ে পাঠানো হয়েছে তিহারের তরফে। সেখান থেকে ২ জন ফাঁসুড়েকে যেন তিহারে পাঠানো হয়, এমন আর্জি জানানো হয়েছে।শোনা যাচ্ছে, এই কাজে পবন জল্লাদের ডাক পড়তে চলেছে ফাঁসুড়ে হিসাবে।

কোন কোন দোষী কোন কোন জেল নম্বরে রয়েছে?
জানা গিয়েছে, ৪ জন দোষীদের মধ্যে ৩ জন ছিল তিহারের ৩ নম্বর জেল-এ। আর এক জন ছিল ৪ নম্বর জেল-এ। তবে সকলকে নিয়ে একসঙ্গে তিহারের ৩ নম্বর জেলেই ফাঁসি দেওয়া হবে। ইতিমধ্যেই , ফাঁসি পর্বের মহড়া হয়ে গিয়েছে জেল-এর অন্দরে।












Click it and Unblock the Notifications