Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইনের মান রাখতে মৃত্যুদণ্ডের ক্ষমা সম্ভব নয়: প্রধান বিচারপতি

আইনের মান রাখতে মৃত্যুদণ্ডের ক্ষমা সম্ভব নয়: প্রধান বিচারপতি

আইন রক্ষার গুরু দায়িত্ব থাকে কাঁধের উপর। ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্বও কম নয়। এই গুরু দায়িত্ব কঠোরভাবে পালন করতে হয় বিচারপতিদের। সেকারণেই একেবারে শেষ পর্যায়ে গিয়ে মৃত্যু দণ্ডের সাজা ঘোষণা করেন বিচারপতিরা। সেই সাজা ক্ষমা করে দেওয়া সহজ নয়। সেটা করলে সমাজের কাছে আইনের ন্যায় বিচার লঘু হয়ে যায়। একটি মামলার পর্যবেক্ষণে এমনই জানিয়েছেন প্রধান বিচারপতি এসএ ববদে।

আইনের মান রাখতে মৃত্যুদণ্ডের ক্ষমা সম্ভব নয়: প্রধান বিচারপতি

একটি মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের সাজার পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, সব অপরাধীই নিজেেদর নির্দোষ বলে দাবি করে থাকে। অপরাধীর মধ্যেও একটি নিষ্পাপ মন থাকেষ কিন্তু বিচার করার সময় বিচারপতিকে অপরাধের গুরুত্ত্ব এবং মাত্রা দুটোই নজরে রাখতে হয়। কারণ অপরাধ নির্মূল করতে সাজা দেওয়া জরুরি। নইলে সমাজে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না।

প্রধান বিচারপতি এস এ ববদে বলেছেন সমাজ এবং আক্রান্তের হয়ে বিচার করেন বিচারপতিরা। দোষী সাব্যস্ত আসামিকে কখনও ক্ষমা করা যায় না কারণ সেটাই আইন। নইলে আইনের মর্যাদা থাকে না। সমাজের চোখেও কোনও আইনের আর কোনও গুরুত্ব থাকবে না তাহলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+