ব্ল্যাক ফাঙ্গাস মহামারী আইনের আওতায়, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
ব্ল্যাক ফাঙ্গাস মহামারী আইনের আওতায়, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
করোনার সেকেন্ড ওয়েভের মাঝেই ছড়িয়ে পড়েছে আরেক মারণ রোগ ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই সেই রোগের থাবায় বেশ কয়েকজন মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্ল্যাক ফাঙ্গাস নিয়েও আলোচনা করেন। সেই বৈঠকের পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে নির্দেশিকা দেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের মতোই ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আইনের আওতায় এনে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন।

ব্ল্যাক ফাঙ্গাসও মহামারী
করোনার পর এবার আরও এক মহামারী হাজির দেশে। ব্ল্যাক ফাঙ্গাস। কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা দিেয় বলা হয়েছে, ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আইনের আওতায় এনে কাজ করতে হবে। অর্থাৎ পরোক্ষে করোনার মতো এবার ব্ল্যাক ফাঙ্গাসও মহামারী হিসেবে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে লিখিত বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা আক্রান্তদেরই হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস
গত কয়েক দিনে গোটা দেশে একাধিক ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তারা মারাও গিয়েছে এই মারণ ছত্রাকের সংক্রমণে। মূলক করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরাই এই মারণ ফাঙ্গাসের সংক্রমণের শিকার হচ্ছে। দিল্লি, মধ্যপ্রদেশ, মুম্বই, উত্তর প্রদেশে একাধিক জায়গায় ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। তাতেই তৎপর হয়েছে কেন্দ্র।

সরকারি হাসপাতালে নির্দেশিকা
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেশের সব সরকারি হাসপাতাল গুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে দেশের সব সরকারি হাসপাতাল যেন ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার গাইডলাইন মেনে কাজ করে। অর্থাৎ করোনা মুক্ত হয়ে ওঠা রোগীদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস থাবা বসাচ্ছে কিনা সেটা নজরে রাখতে বলা হয়েছে। এখনও পর্যন্ত শুরু মহারাষ্ট্রেই ১৫০০ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস পাওয়া গিয়েছে। তাদের মধ্যে মারা গিয়েছেন ৯০ জন।

উপসর্গ কী
ব্ল্যাক ফাঙ্গাস মারণ রোগের উপসর্গ কানে ব্যাথা, মুখের একটা দিক ফুলে যাওয়া। চোখে ডবল দেখা। নাক দিয়ে কালো কস পরা, দাঁতে ব্যাথা। অকারণে দাঁত পড়ে যাওয়া এগুলো থেকেই ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ দেখা দিচ্ছে। মূলত ডায়াবেটিক রোগীদের শরীরেই দেখা যাচ্ছে এই মারণ রোগের করোনা সংক্রমণ।












Click it and Unblock the Notifications