প্রার্থনার সময় সংবিধানের ভূমিকা পড়তে হবে, মহারাষ্ট্রের সবস্কুলে নির্দেশিকা জারি
শিয়রে সিএএ যন্ত্রণা, সংসদে মোদী সরকারকে সমর্থন জানালেও পরে সিএএ নিয়ে বেঁকে বসেছে শিবসেনা সরকার।
শিয়রে সিএএ যন্ত্রণা, সংসদে মোদী সরকারকে সমর্থন জানালেও পরে সিএএ নিয়ে বেঁকে বসেছে শিবসেনা সরকার। জামিয়া মিলিয়ার মতো কোনও কাণ্ড মহারাষ্ট্রে ঘটতে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি িদয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এবার তাই রাজ্যের সব স্কলে প্রার্থনার সঙ্গে সংবিধানের ভূমিকা পাঠ বাধ্যতা মূলক করা হয়েছে।

সংবিধানের ভূমিকা পাঠ
আগামী ২৬ জানুয়ারি থেকে কার্যকর করা হচ্ছে এই নিয়ম। সেদিন থেকেই মহারাষ্ট্রের সব স্কুলে সংবিধানের ভূমিকা পাঠ করার নিমম কার্যকর করা হবে। একথা ঘোষণা করেছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়। ইতিমধ্যেই স্কুলে স্কুলে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সকালে প্রার্থনার পাশাপাশি সংবিধানের ভূমিকা পাঠ করতে পারে যাতে নাগরিক হিসেবে সংবিধানের গুরুত্ব এবং মর্যাদা ছাত্রছাত্রীরা জানতে পারে সেকারণেই এই উদ্যোগ।

২০১৩ সালের সিদ্ধান্ত
স্কুলে স্কুলে সংবিধানের ভূমিকা পাঠ করানোর প্রস্তাবটা আগেরএনসিপি সরকারেরই ছিল। শিবসেনা জোট সরকার সেটা কার্যকর করেছে মাত্র। ২০১৩ সালে এনসিপি ক্ষমতায় থাকাকালীন প্রস্তাবটি এনেছিল। তবে তখন কার্কর করা হয়নি। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার আসার পর সেটি কার্যকর করা হচ্ছে।

সিএএ বিরোধিতা
সংসদে সিএএ-র সমর্থনে মোদী সরকারকে সমর্থন জানালেও পরে বেঁকে বসে শিবসেনা। এবং মহারাষ্ট্রে সিএএ কার্যকর করা হবে না বলেই ইঙ্গিত দিয়েছেন শিবসেনা সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সিএএ-র প্রতিবাদে মহারাষ্ট্রও পথে নেমেছিল। সেই আন্দোলনে সামিল হয়েছিলেন বলিউড তারকারাও।












Click it and Unblock the Notifications