সিন্ধিয়ার দলবদলে মাথা চারা দিচ্ছে বিদ্রোহ, ৫ বিধায়ককে সাসপেন্ড করল গুজরাত কংগ্রেস
সিন্ধিয়ার দলবদলে মাথা চারা দিচ্ছে বিদ্রোহ, ৫ বিধায়ককে সাসপেন্ড করল গুজরাত কংগ্রেস
সিন্ধিয়ার দল বদলের ক্ষত ক্রমশ তীব্র তর হচ্ছে কংগ্রেসের অন্দরে। মাথাচারা দিতে শুরু করেছে বিদ্রোহ। মধ্য প্রদেশের সংকট কাটিয়ে উঠতে না গুজরাটে তৈরি হয়েেছ নতুন সংকট। ৫ কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। তারপরেই এই বিদ্রোহী ৫ বিধায়ককে সাসপেন্ড করেছে গুজরাট কংগ্রেস।

গুজরাটে মাথাচারা দিচ্ছে বিদ্রোহ
গুজরাটে মাথাচারা দিতে শুরু করেছে বিদ্রোহ। ইতিমধ্যেই ৫ কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। তাতে রুষ্ট হয়ে গুজরাট কংগ্রেস নেতৃত্ব এই পাঁচ বিধায়ককে সাসপেন্ড করে। এতে পরিস্থিতি আরও ঘোরাল হয়েছে বলে মনে করা হচ্ছে। সিন্ধিয়ার দলত্যাগের পরেই গুজরাটের কংগ্রেস বিধায়কদের এই পদক্ষেপ নতুন করে জল্পনা বাড়িয়েছে।

বিজেপিতে যোগ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
অঘটন ঘটিয়ে হোলির দিন কংগ্রেস ছাড়েন মধ্য প্রদেশের গোয়ালিয়রের রাজা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের সঙ্গে আঠেরো বছরের সম্পর্ক শেষ করে অপ্রত্যাশিতভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। এতে টলমল অবস্থা মধ্য প্রদেশের কংগ্রেস সরকারের। প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে কমলনাথ সরকারের। সিন্ধিয়া পন্থী বিধায়করা পদত্যাগে মরিয়া।

পিছল আস্থাভোট
আজই হয়তো মেয়াদ শেষ হয়ে যেত কমলনাথ সরকারের। কিন্তু করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে মধ্য প্রদেশ বিধানসভার অধিবেশন। যার কারণে বিজেপির আস্থাভোট করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। পুরোটাই কংগ্রেসের চক্রান্ত বলে অভিযোগ করেছেন শিবরাজ সিং চৌহান।












Click it and Unblock the Notifications