'সম্বিত পাত্রকে জেলে যেতে হবে', বিজেপি নেতাদের নিয়ে বিস্ফোরক দাবি কংগ্রেসের, সরগরম দিল্লি
'সম্বিত পাত্রকে জেলে যেতে হবে', বিজেপি নেতাদের নিয়ে বিস্ফোরক দাবি কংগ্রেসের, সরগরম দিল্লি
দিল্লির রাজনীতি অই মুহূর্তে সরগরম 'টুলকিট' ইস্যুতে। বিজেপি বনাম কংগ্রেসের এই সংঘাত ক্রমেই চড়তে থাকছে , একের বিরুদ্ধে অপরের অভিযোগ, তোপ আর পাল্টা অভিযোগ নিয়ে। কংগ্রেসের দাবি কোভিড নিয়ে মোদী সরকারের ব্যর্থতা লুকোতেই এই 'ফেক টুলকিট' এর আশ্রয় নিয়েছে বিজেপি। এদিন দিল্লিতে বিজেপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার কংগ্রেস বিস্ফোরক দাবিতে সরব।

সেন্ট্রাল ভিস্তার নথি প্রসঙ্গ ও টুলকিট
কংগ্রেস দাবি করছে, যো টুলকিটকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ হানছে বিজপি , তা আসলে ফেক টুলকিট। এই সমস্ত নথির আসল ডেটা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট সম্পর্কীয় বিষয়ে রয়েছে। সেটাকে জাল করে এই কংগ্রেসের টুলকিট তৈরি করা হয়েছে বলে বিস্ফোরক দাবি কংগ্রেসের।

রণদীপ সুরজেওয়ালা কী বলছেন?
কংগ্রেসের তরফে রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, 'আমি বুঝতে পারছি ডক্টর সম্বিত পাত্রকে জেলে যেতে হবে। আর তার জন্যই তিনি বিরক্ত।' তিনি জানান সেন্ট্রাল ভিস্তা ডকুমেন্টটি তাঁদের, সেটাকেই জাল করা হয়েছে। এবিষয়ে সম্বিত পাত্রের 'মেটাডাটা' বিষয়ক তথ্যকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন রণদীপ সুরজেওয়ালা।

সম্বিত পাত্র কী দাবি করেন?
এর আগে বিজেপির তরফে সম্বিত পাত্র জানান, এই নথিতে মেটা-ডেটা অর্থাৎ যে যে ন্যূনতম তথ্যগুলি আছে , যেমন লেখকের নাম,ক্রিয়েশন সাইজ, ফাইল সাইজ তার সমস্তটাই কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত। বিতর্কিত টুলকিট কংগ্রেসের গবেষণা উইং থেকে এসেছে বলে অভিযোগ করেন সম্বিত পাত্র।

কংগ্রেসের পদক্ষেপ
এর আগে কংগ্রেসের তরফে, বিজেপির স্মৃতি ইরানি, সম্বিত পাত্র ছাড়াও দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এই নেতারা এই ফেক টুলকিটকে কংগ্রেসের বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছেন। এদিকে, রাহুল গান্ধী বিষয়টি নিয়ে সরাসরি মুখ না খুললেও, তিনি এদিনও মোদী সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications