শ্যাম্পেন হাতে জাভড়েকরের ছবি 'ফাঁস' করে কংগ্রেস বলছে, এটা কে?
শ্যাম্পেন হাতে জাভড়েকরের ছবি 'ফাঁস' করে কংগ্রেস বলছে, এটা কে?
ব্যক্তিগত সফরে নেপাল সফরে গিয়েছেন রাহুল গান্ধী! আর এর মধ্যেই মঙ্গলবার বিজেপির তরফে রাহুল গান্ধীর একটি ভিডিও সামনে এনেছে। তাতে দেখা যাচ্ছে একটি নাইট ক্লাবে রয়েছেন সোনিয়া-পুত্র। আর তা সামনে এনেই তীব্র আক্রমণ বিজেপির। রাহুল ছুটি কাটাচ্ছে বলেও তোপ বিজেপির আইটি সেলের সদস্য অমিত মালব্যের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর তরজা। যদিও পালটা বিজেপিকে আক্রমণ শানানো হয়েছে কংগ্রেসের তরফে। প্রকাশ জাভড়েকরের একটি ছবি সামনে পালটা তোপ। যেখানে বর্ষীয়ান বিজেপি নেতাকে শ্যম্পেনের বোতল খুলতে দেখা যাচ্ছে।
|
ফাঁস প্রকাশের ছবি
কংগ্রেস নেতা এবং সাংসদ মনিকম ত্যাগ প্রকাশ জাভেড়করের এই ছবিগুলি সামনে এনেছেন। নিজস্ব অ্যাকাউন্টে কংগ্রেস সাংসদ ছবিগুলি পোস্ট করে সাংসদ লিখছেন, ইনি কে? আর এই ছবি সামনে আসার পরেই অনেকে বলছেন এ যেন টিট ফর ট্যাট! তবে একদিকে বিজেপির তরফে রাহুল গান্ধীর নাইট ক্লাবের ছবি শেয়ার করা হচ্ছে অন্যদিকে কংগ্রেসের তরফেও বিজেপি নেতার সেই ছবি শেয়ার করা হচ্ছে। আর তা নিয়েই তুঙ্গে তরজা। তুঙ্গে বিজেপি-কংগ্রেস তরজা। বিজেপি নেতা কিরণ রিজেজু রাহুল গান্ধীর নাইট ক্লাবের ছবি সামনে আনে।

কংগ্রেস-বিজেপি মুখোমুখি-
শুধু ভিডিও শেয়ার করাই নয়, কিরণ রিজেজু লেখেন, ''Regular Parties, Vacations, Holidays, Pleasure Trips, Private Foreign Visits etc are nothing new to the nation now'' আর এই ভিডিও সামনে আসার পরেই কংগ্রেসের তরফে মুখ খোলা হয়। রণদ্বীপ সূর্যেওয়ালা বলেন, বন্ধু দেশ নেপালে তাঁর এক বন্ধুর বিয়েতে অংশ নিতে গিয়েছেন। বিয়েতে যোগ দেওয়াটা কোনও অপরাধ নয়। আজকের পর বিজেপি ঠিক করুক বন্ধু'র বিয়েতে যোগ দেওয়া অপরাধ কিনা?

তোপ বিজেপি নেতার
বিজেপি নেতা শাহনবাজ হুসেন পালটা কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। শাহনবাজ বিহার সরকারের মন্ত্রীও বটে। তিনি বলেন, রাহুল গান্ধীকে পার্টি করার ক্ষেত্রে কেউ আটকে যাচ্ছে না। কিন্তু নিজের পার্টিকে চালানোর থেকে বেশি এই সমস্ত পার্টিতে অংশ নেয় বলে দাবি। আমরা রাজনৈতিক পার্টির জন্য কাজ করি আর উনি ওই পার্টিতে ব্যস্ত থাকেন বলেও তোপ বিজেপি নেতার।

রাহুলের পাশে মহুয়া!
তবে তোপ পালটা তোপের মধ্যেই রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়েছেন অনেকেই। পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিজেপিকে একহাত নিয়ে তিনি লিখছেন, '' রাহুল হোক বা অন্য কেউ, বিয়েবাড়ি যাক বা নাইট ক্লাবে। তা নিয়ে অন্য কারও মাথা ব্যথা কেন হবে? বিজেপির ট্রোলের দায়িত্বে থাকা নেতা সেটাই করেছেন যা ভাল করেন।'
Regular Parties, Vacations, Holidays, Pleasure Trips, Private Foreign Visits etc are nothing new to the nation now.
— Kiren Rijiju (@KirenRijiju) May 3, 2022
As a private citizen there's no issue at all but when an MP, a permanent boss of a national political party who keeps preaching others..... https://t.co/r7bgkmHmvT












Click it and Unblock the Notifications