প্রধানমন্ত্রীর আগে ভাষণ সনিয়ার ভিডিও বার্তা! ধন্যবাদ জানালেন করোনাভাইরাস যোদ্ধাদের

প্রধানমন্ত্রীর ভাষণের আগেই ভিডিওবার্তা কংগ্রেস সভানেত্রীর। এদিন সকালে দেওয়া ভাষণে একেবারে সামনে থেকে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা করোনা ভাইরাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর ভাষণের আগেই ভিডিওবার্তা কংগ্রেস সভানেত্রীর। এদিন সকালে দেওয়া ভাষণে একেবারে সামনে থেকে করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করা করোনা ভাইরাস যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন। চিকিৎসক, নার্স, স্যানিটাইজেশন ওয়ার্কার, পুলিশ সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের কাছে লকডাউন বিধি ও সোশ্যাল ডিস্ট্যান্সিং নেমে চলারও আহ্বান জানিয়েছেন।

লকডাউন বিধি মেনে চলার আহ্বান

লকডাউন বিধি মেনে চলার আহ্বান

সনিয়া গান্ধী বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করছেন। তিনি লকডাউন বিধি ও সোশ্যাল ডিস্ট্যান্সিং প্রথা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

করোনা যোদ্ধাদের ধন্যবাদ

করোনা যোদ্ধাদের ধন্যবাদ

প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা ছাড়াই দেশের করোনা যোদ্ধারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সনিয়া। পর্যাপ্ত প্রোটেকশন কিট ছাড়াই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকরা কাজ করে চলেছেন।

তিনি বলেছেন, পুলিশ এবং জওয়ানরা লকডাউন যাতে সফল হয়, তার জন্য কাজ করে চলেছেন। স্যানিটেশন ওয়ার্কাররাও কাজ করে চলেছেন। অত্যাবশ্যকীয় পরিষেবা বজায় রাখতে সরকারি কর্মীরাও কাজ করে চলেছেন। যদি আমরা এঁদের সাহায্য না করি , তাহলে তাঁরা নিজেদের কাজ করতে পারবেন না। চিকিৎসকদের হয়রানির যে খবর পাওয়া যাচ্ছে, তা আমাদের সংস্কৃতির বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি।

পাশে কংগ্রেস কর্মীরা, বার্তা সনিয়ার

পাশে কংগ্রেস কর্মীরা, বার্তা সনিয়ার

এই পরিস্থিতিতে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে স্যানিটাইজার ও রেশন বিলি করছেন। তাঁদের সবার প্রশংসা করেন সনিয়া। তিনি বলেছেন, কংগ্রেস কর্মীরা এই যুদ্ধে তাঁদের পাশে থাকবেন।

সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর ভাষণ

সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর ভাষণ

এদিন সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী লকডাউনের ২১ তম দিনে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+