প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠানোর ভাবনা কংগ্রেসের
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে এবার রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় খবর। সূত্রের খবর, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশ থেকে তাকে রাজ্যসভায় পাঠাতে পারে কংগ্রেস।

বর্তমানে উত্তরপ্রদেশ থেকে সক্রিয় ভাবে কাজ করছেন প্রিয়াঙ্কা গান্ধী। একাধিক রাজনৈতিক ক্ষেত্রে বর্তমানে বেশ কিছুটা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন সোনিয়া কন্যা। এমতাবস্থায় কংগ্রেস চাইছে প্রিয়াঙ্কাকে রাজ্যসভায় পাঠিয়ে দলের আওয়াজকে আরও জোর গলায় বাকিদের কাছে পৌঁছে দিতে।
নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলার সময় বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশে সক্রিয়ভাবে কাজও করছেন তিনি। একই সাথে যোগী রাজ্যে বিজেপির প্রভাবকে দূরে ঠেলে কংগ্রেসকে আরও শক্তিশালী করারও চেষ্টা করছেন তিনি। অন্যদিকে অখিলেশ যাদবের দুর্গে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের পরিবারের সাথে তিনি সম্প্রতি সাক্ষাৎও করেছেন।
একইসাথে কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে দরিদ্র বিরোধী এবং জনবিরোধী বলে তোপ দাগতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। পাশাপাশি সিএএ বিরোধী আন্দেলনের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, গণতন্ত্রে কোনও একজনের সঙ্গে হওয়া অন্যায়ের কথাও সোচ্চারে বলা কোনও অপরাধ নয়।












Click it and Unblock the Notifications