Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Adhir Chowdhury Suspended: অসংসদীয় আচরণ, সাসপেন্ড অধীর চৌধুরী! কণ্ঠরোধের চেষ্টা বলল কংগ্রেস

Adhir Ranjan Chowdhury Suspended: লোকসভায় ধাক্কা কংগ্রেসের! অধীর চৌধুরীর বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব পাশ। অন্যদিকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে খারিজ হয়ে গেল। আর এর মধ্যেই কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর সাসপেন্ড করলেন স্পিকার।

অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। স্পিকারের মন্তব্য, ভাষা নিয়ে বারবার সতর্ক করা হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে। তিনি শোনেননি। আর সেই কারনেই এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ফলে এই বিষয়ে প্রিভিলেজ কমিটি কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Adhir Chowdhury Suspended

এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ গৌরব গগৌ ( Gaurav Gogoi) বলেন, প্রথমে ডেরেক ও ব্রায়েন, এরপর আপ সাংসদ রিংকু এবং আজ অধীর চৌধুরী। বারবার কণ্ঠরোধের চেষ্টা চলছে। কিন্তু কোনও ভাবেই পিছু হঠার প্রশ্ন নেই। আমরা একযোগে কাঁধে কাধ মিলিয়ে আওয়াজ তুলব বলে দাবি কংগ্রেস নেতার।

অন্যদিকে প্রধানমন্ত্রীকে তিনি কোনও অপমান করেননি বলেই মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তিনি একাধিক ইস্যুতে কথা বললেও মণিপুর নিয়ে চুপ থেকেছেন।

উল্লেখ্য, অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রস্তাব আনেন বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী। অধিবেশন চলাকালীন ক্রমাগত তিনি বিঘ্ন ঘটিয়েছেন। শুধু দেশ এবং দেশের ভাবমূর্তিকে অসম্মান করা হয়েছে বলেও তোপ। এমনকি এটি অভ্যাসে পরিনত হয়েছে বলেও মন্তব্য জোশীর। বারবার সতর্ক করার পরেও নিজের অবস্থানে কংগ্রেস সাংসদ অনড় থেকেছেন বলেও মন্তব্য তাঁর। আর এরপরেই প্রস্তাব আনা হলে সেই মতো সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, অধীর চৌধুরীকে এবার সংসদ ভবনে বক্তা হিসেবে রাখা হয়নি। তাই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতদিন খোঁচা দিয়েছিলেন। এদিন অধীর যদিও বিরোধীদের তরফে বক্তা ছিলেন। সেইসময় প্রধানমন্ত্রী অধীরের কথা বেশ মনোযোগ দিয়েও শুনেছিলেন।

এরপর প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে বিরোধীদের একতরফা আক্রমণ করলেন। তার কথায় কখনও ছিল খেদ। কখনও আক্রমণ। আবার কখনও খোঁচা। অধীর চৌধুরীর প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী মুখ খুললেন। দলের মধ্যেই অধীর কোণঠাসা বলেও কার্যত ইঙ্গিত করেন মোদী। আর এরপরেই সাসপেনশন নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস শিবির। তবে লড়াই জারি থাকবে বলেই বার্তা দেওয়া হয়েছে দলের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+